Sunday , 13 November 2022 | [bangla_date]

মরহুম জননেতা আনোয়ারুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী পৌর আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া

মরহুম জননেতা আনোয়ারুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে দিবসটি উপলক্ষ্যে শহরের বাসুনিয়াপট্টিস্থ পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার।
এসময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী এর পরিচালনায় মরহুম আনোয়ারুল ইসলামের স্মৃতিচারণ করেন পৌর আওয়ামী লীগের সহ সভাপতি জহির খান, অনুপ কুমার দে, ওয়াহেদুল আলম আর্টিস্ট, সৈয়দ সোহেল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হাসিনা আখতার শিউলী, মো. মাসুদ রানা, নির্বাহি সদস্য শাহ্ ইয়াজদান মার্শাল, দেবাশীষ ভট্টাচার্য, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও মরহুম আনোয়ারুল ইসলামের বড় ভাই এ্যাড. মেহেরুল ইসলাম।
আলোচনাশেষে মাওলানা মো. মুনসেফ আলীর পরিচালনায় দোয়া-মাহফিলে মরহুম জননেতা আনোয়ারুল ইসলামসহ সকল রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই।
এর আগে বাদ জুম্মা শেখ জাহাঙ্গীর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত শেষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে পৌর আওয়ামী লীগ। এছাড়াও শহরের বাসুনিয়াপট্টিস্থ পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জের জয়িতা পদক প্রাপ্ত নারী কসাই জমিলা অবহেলিত নারীদেরকে প্রতিষ্ঠিত করতে চায়

দিনাজপুরে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

১৯৮৭ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের মিলনমেলা

দিনাজপুরে মিষ্টি প্রস্তুতকারকদের জন্য নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশিক্ষণ

পীরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

জুবিলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এসএসসি পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা

পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের নবীন বরণ

পীরগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা

রাণীশংকৈলে ইএসডিও’র ফ্রি ব্লাড ক‍্যাম্পেইন অনুষ্ঠিত

দিনাজপুরে ভাংচুরের মামলায় দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল ইসলামসহ ৫২ নেতাকর্মী খালাস