Sunday , 27 November 2022 | [bangla_date]

সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ প্রয়োজন  -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ প্রয়োজন। আর সোনার মানুষ গড়তে প্রয়োজন মানসম্মত শিক্ষা। শিক্ষার মান আরো উন্নত করার মাধ্যমে দেশকে আরো অনেক দূর এগিয়ে নিতে হবে। শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাদের ভবিষ্যতের জন্যই সরকার কাজ করে যাচ্ছে। আমাদের আরো অনেক দূর যেতে হবে। সত্যিকারের জ্ঞান অর্জন করে ভাল মানুষ হিসেবে নিজেদের তৈরি করতে হবে। সততা, দেশপ্রেম, নৈতিকতা- এই বোধগুলো নিজেদের মধ্যে জাগ্রত করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা দেশকে বদলে দিয়েছেন। সবাই একটু সচেতন, সজাগ ও সচেষ্ট হলে আমাদের উন্নতি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
শনিবার (২৬ নভেম্বর ২০২২) বিকেলে কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়ন পরিষদের আয়োজনে ৪৫ জন দুঃস্থ মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে। তারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.স.ম মনোয়ারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, জেলা পরিষদের সদস্য মো. আরমান সরকার, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সভাপতি খায়ের সম্পাদক জুয়েল পঞ্চগড় জেলা বাপার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঠাকুরগাাঁও-৩ আসনে ৫ম বার নির্বাচিত এমপি হাফিজউদ্দীনকে গন সংবর্ধনা

রাণীশংকৈল পৌর সভায় প্রধান মন্ত্রীর ত্রান বিতরণ

আটোয়ারীতে কাপড় ব্যবসায়ীর স্ত্রীসহ দুই ছেলেকে কুপিয়ে হত্যা \ আটক এক

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ  নিয়ে বীরগঞ্জে দিনব্যাপী কর্মশালা

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে বীরগঞ্জে দিনব্যাপী কর্মশালা

পীরগঞ্জে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বাষিকী পালিত

লাভবান ও বাজার ঘাটতি পুরনে দিনাজপুরে অসময়ে গ্রীস্মকালীন পিঁয়াজ চাষে কৃষক

পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু !

দিনাজপুরে ব্রয়লার মুরগির মাংসও কেজিতে বেড়েছে ৮০ টাকা