Wednesday , 30 November 2022 | [bangla_date]

বোদা পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী আজাহার আলী

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ আসন্ন বোদা পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন আলহাজ¦ মোঃ আজাহার আলী। তিনি বোদা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি ও বর্তমানে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। গত রবিবার সন্ধায় আওয়ামীলীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সভায় তাকে বোদা পৌরসভার মেয়র পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। বর্তমান মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি বর্তমানে উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। বোদা পৌরসভার তফসিল ঘোষণা অনুযায়ী প্রার্থীদের আগামী ১লা ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, মনোনয়নপত্র যাচাই বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর, প্রতিক বরাদ্দ ১১ ডিসেম্বর এবং ২৯ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, যে বোদা পৌরসভা ২০০১ সালে প্রতিষ্ঠা হওয়ার পর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ মোঃ আজাহার আলী ২০০৪ সালে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী ছিলেন। কিন্তু ২০০৪ সালে বোদা পৌরসভা তফসিল ঘোষণা হওয়ার পর সীমানা জটিলতায় ভোট গ্রহন স্থগিত হয়ে যায়। এর পর গত ২০১৭ সালের ২৮ ডিসেম্বর প্রথম বোদা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত। এই নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা দলীয় মনোনয়ন পেয়ে প্রথম পৌর মেয়র নির্বাচিত হন। আগামী ২৯ ডিসেম্বর বোদা পৌরসভার দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে নতুন যোগদানকৃত ১৯ কর্মচারীকে ফুল দিয়ে বরণ করে নিলেন জেলা প্রশাসক

ভারতে এইচএমপি ভাইরাস শনাক্ত, হিলি স্থলবন্দরে নেই সতর্কতা

বীরগঞ্জে মাসিক বিষয়ক স্বাস্থ্যবিধি কর্মদিবস পালিত

জাতীয় যুব দিবস পীরগঞ্জে বৈষম্যহীন শোষনমুক্ত দেশ গড়ার লক্ষে শপথ গ্রহন

মোবাইল ফোনে ভিডিও করে ফেসবুকে প্রচারের হুমকি অপরাধির বিচার চেয়ে দিনাজপুরে অসহায় গৃহবধু‘র সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে ৮ পরিবারের আকুল আবেদন

রাণীশংকৈলে রংপুর ডিভিশন-৯৭এসএসসি-৯৯-এইচএসসির আয়োজনে ৫৮টি লেপ বিতরণ

বোদায় সামাজিক সুরক্ষার আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা

তেঁতুলিয়ায় সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু

পীরগঞ্জে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী আটক