Saturday , 10 December 2022 | [bangla_date]

দিনাজপুরে প্রমিলা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রংপুর ও রানার্স আপ দিনাজপুর

দিনাজপুরে প্রমিলা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রংপুর জেলা প্রমিলা ফুটবল দল। রানার্স আপ হয়েছে দিনাজপুর জেলা প্রমিলা ফুটবল দল। ৯ ডিসেম্বর শুক্রবার দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের বৈরাগিদীঘি মাঠে ৫নং শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোকছেদ আলী রানার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোকছেদ আলী রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, শশরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা মোস্তাফা, মোঃ রতন, সাংবাদিক শাহারিয়ার হিরু, ব্যবসায়ী মিজানুর রহমান মিজু প্রমুখ।
খেলায় রংপুর জেলা প্রমিলা ফুটবল দলের খুশি ১ গোল করে দলকে জয় এনে দেয়। প্রতিযোগিতায় ধারাভাস্যকার ছিলেন এসএম রফিক। রেফারি ছিলেন সুজিৎ রায়। সহকারী রেফারি ছিলেন মোতাহারুল আলম ও রিয়াজুল ইসলাম। খেলায় মহিলাসহ প্রায় ২০ হাজার দর্শকের সমাগম ঘটে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক শাকিল আহমেদ সামনে নির্বাচন কোন নাশকতা ঘটনা না ঘটে

কাহারোলে বিদ্যুতের পিলার রেখে ড্রেন নির্মাণ

পীরগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

বোদায় আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইউনিয়ন ব্যাংক লিমিটেড গোপালগঞ্জ  বাজার উপশাখা উদ্বোধন

ইউনিয়ন ব্যাংক লিমিটেড গোপালগঞ্জ বাজার উপশাখা উদ্বোধন

বোদা পৌরসভার প্রানকেন্দ্রে সামাজিক হেলথ্ ও ডায়াবেটিস ফিটনেস ক্লাবের অবকাঠামো নির্মাণ করা হচ্ছে

ভারতের কাছ থেকে ৯১ বিঘা জমি উদ্ধার, ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকাগুলোতে আনন্দের সীমা নেই!

হরিপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে ২১ ফেব্রুয়ারি পালন উপলক্ষে প্রস্তুতি সভা

বীরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সাজেদুর রহমানের সাথে কর্মী-সমর্থক ও ভোটারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।