Monday , 4 January 2021 | [bangla_date]

রানীশংকৈলে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন.

রাণীশংকৈল প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা আ’লীগের উদ্যোগে ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলা আ’লীগের পার্টি অফিসে উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আ’লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, জেলা আ’লীগের সহ সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা পৌর আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রফিউল ভিপি, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আলমগীর সরকার, সাধারণ সম্পাদক রমজান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নওরোজ কাউসার কানন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাফুজা বেগম পুতুল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক তারেক আজিজ, সাবেক যুগ্ম আহ্বায়ক তামিম হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান টিটু, পৌর ছাত্রলীগের সভাপতি আলেক সরকার, সাধারণ সম্পাদক জিম্মি ইসলাম, মৎস্যজীবী লীগের আহ্বায়ক ফারাজুল ইসলাম সহ সকল ইউনিটের নেতাকর্মী বৃন্দ।

আলোচনা সভা শেষে উপজেলা আ’লীগের পার্টি অফিস থেকে একটি শোভাযাত্রা বের হয়। এটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেট হয়ে রানীশংকৈল ডিগ্রী কলেজে এসে শেষ হয়। রেলী শেষে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে এএমআর স্কুল সচেতনতা ও বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

ফারুক সভাপতি- ডাবলু সম্পাদক পীরগঞ্জে কালব্’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আটোয়ারীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

বিগত ১৫-১৬ বছর আওয়ামীলীগ সাংবাদিকসহ প্রত্যেকটি প্রতিষ্ঠানে দলীয়করণ করেছিল —— সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

কুয়াশায় মোড়ানো পঞ্চগড়, শীত আগমনের বার্তা

বীরগঞ্জে প্রশাসনে দায়িত্ব অবহেলায় করোনা সংক্রমন বাড়ছে

বালিয়াডাঙ্গীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পোনা মাছ অবমুক্ত

বীরগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে কাঁচা রাস্তা সংস্থার

দিনাজপুর মেডিকেল কলেজ পরিদর্শন করলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজি

দিনাজপুরে মাটিতে পুতে রাখা সোয়া ৭ লাখ টাকার মাদকদ্রব্য জব্দসহ মাদককারবারি গ্রেফতার