Saturday , 24 December 2022 | [bangla_date]

পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায়
সুয়েল রানা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার চন্দরিয়া
তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক মুকুল চন্দ্র রায় জানান, সকাল ৮ টার দিকে উপজেলার
জাবরহাট ইউনিয়নের মাধবপুর
গ্রামের আবুল কাশেমের ছেলে সুয়েল রানা তার কর্মস্থল দিনাজপুরের চিরির বন্দর
উপজেলায় যাওয়ার জন্য বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে বের হয়। উপজেলার চন্দরিয়া
তালতলা এলাকায় স্যালো ইঞ্জিন চালিত একটি ভটভটির সাথে তার মোটর সাইকেলের
ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। সুয়েল রানা সেঞ্চুরী এগ্রো
লিমিটেড নামে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরী করতো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে আদর্শ শিক্ষক ফেডারেশন কর্তৃক ইফতার মাহফিল

রাণীশংকৈলে ইউএনও’র নির্দেশে মন্দিরের জায়গা দখল-পূজারিদের বিক্ষোভ

পর্যটক মুখর তেঁতুলিয়া আবাসিকে মিলছে না রুম, তাবু টানিয়ে রাত যাপন

প্রসূতির মৃত্যু: সংবাদ প্রকাশের পর আদালতের নির্দেশে বীরগঞ্জের একতা ক্লিনিকে তদন্তে পিবিআই

ওসি পরিচয়ে প্রার্থীদের কাছে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে পীরগঞ্জে মানববন্ধন ও সম্প্রীতি র‌্যালি

ঠাকুরগাঁওয়ে সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বীরগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

খানসামায় মাদক ও দুর্নীতি বিরোধী শপথ

হরিপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ২৪০ বস্তা চাল জব্দ, আটক-১