Monday , 2 January 2023 | [bangla_date]

পীরগঞ্জে ট্রন্সফরমার চুরি করে পালানোর সময় দুই যুবক জনতার হাতে আটক

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈদ্যুতিক
ট্রন্সফরমারের কয়েল চুরি করে পালানোর সময় দুই যুবককে হাতে নাতে আটক
করেছে এলাকাবাসী। তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে শনিবার দুপুরে
আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। আটককৃতরা হলেন
উপজেলার কানাড়ি গ্রামের মহির উদ্দীনের ছেলে রুবেল ও মালগাও গ্রামের
মোস্তফা আলীর ছেলে দুলাল রানা।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, পীরগঞ্জ উপজেলার দক্ষিন মালঞ্চা
(কামাতপাড়া) গ্রামের মৃত ভগত চন্দ্র রায়ে ছেলে মলিন চন্দ্র রায়ে বাড়ির
পাশে^ বৈদ্যুতিক পিলারে তার একটি ৫ কেভিএ বৈদ্যুতিক ট্রন্সফরমার
লাগানো ছিল। শুক্রবার রাত দেড়টার দিকে আটক হওয়া রুবেল ও দুলাল পিলারে
উঠে ঐ ট্রন্সফরমারের কয়েল খুলে নিয়ে বাই সাইকেল যোগে পালানোর সময়
মলিন চন্দ্র সহ এলাকার লোকজন তাদের ধাওয়া করে। পরে বড়বাড়ি এলাকায় টহল
রত গ্রাম পুলিশ আব্দুর রশিদ ও কামিনী কান্তের সহযোগীতায় তাদের আটক
করে জনতা। পরে তাদের থানা পুলিশের কাছে সোপর্দ্দ করা হয়। আটকের সময়
তাদের কাছে ৫ কেভিএ দুটি ট্রান্সফরমারের কয়েল পাওয়া যায়। থানায়
আটককৃতরা জানায়, তারা বেশ কিছুদিন ধরে ট্রন্সফরমার ও পাম্পের কয়েল
চুরি করে বিক্রি করে আসছেন। চুরি করা বৈদ্যুতিক মালামাল তারা শহরের
মাস্টার মোড় এলাকার ভাংড়ি ব্যবসায়ী মানিকের নিকট বিক্রি করেন।
ঐ দুই জন সহ ভাংড়ি ব্যবসায়ী মানিককে আসামী করে থানায় চুরি মামলা
রুজু করা হয়েছে। আসামীদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে
বলেও জানান থানার ওসি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বিদ্যালয়ের মাঠে পাথর-বালির স্তুপ রাখায় কোমলমতি শিক্ষার্থীরা খেলা-ধুলা থেকে বঞ্চিত

এডাব এর নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের মানববন্ধনে বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে নিরবতা আর নয় নারী ও কন্যা

হরিপুর বিএনপি’র সম্মেলন-করিমুল সভাপতি, তাহের সাঃ সম্পাদক নির্বাচিত

রক্তিম কৃষ্ণচূড়ায় মেতেছে খানসামা উপজেলার প্রকৃতি; মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

কাহারোলে বোরো ধানে বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন

বীরগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

সরকারি অনুদানের চলচ্চিত্রে তিশা

শিশুদের জন্য পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠার দাবীতে অগ্নিশিখা শিশু ফোরাম ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

ঘোড়াঘাটে পিকনিক বাসের ধাক্কায় যুবক নিহত

পীরগঞ্জে অবৈধ ভাবে ধান-চাল মজুদ রাখার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা