Saturday , 7 January 2023 | [bangla_date]

৮ জানুয়ারি মুক্তি পাবে জাহিন ও রেশমা’র এবারের গান ‘রঙিলা দোয়েল’

পীরগঞ্জ প্রতিনিধিঃ ‘কাঞ্চা মন’ গান দিয়েই রেশমা’র আনুষ্ঠানিক গান গাওয়া শুরু। প্রথম গানেই রেশমা ও জাহিন খান পাঁচ মিলিয়ন দর্শখ ছুঁয়ে দিয়েছেন ফেসবুকে ও ইউটিউবে। মানুষের মুখে মুখে এখন ‘কচি লাউয়ের ডগার মতো কাঞ্চা আমার মন, ছুঁয়ো না গো বন্ধু তুমি যখনই তখন’। এই গানে উচ্ছ্সিত প্রশংসা কুড়িয়েছেন রেশমা ও জাহিন খান। দর্শকরা যেন রেশমার কণ্ঠে বেবী নাজনীনকে খুঁজে পেয়েছেন, এমন মন্তব্য করেছেন শতশত দর্শক। এরপর বছরখানেক-এর মধ্যে আরটিভি’র ইয়াং স্টার প্রতিযোগিতায় প্রথম দশে স্থান করে নিয়ে গানপ্রিয়রা চিনে যায় রেশমাকে।

রেশমা’র প্রথম গান রিলিজ হয়েছিলো উর্বশী ফোরাম চ্যানেলে। গানে পারদর্শিতার জন্য উর্বশী গানের সিঁড়ির প্রথম সিজনে রেশমাকে ‘জিনিয়াস ভোকালিস্ট’ পুরস্কার প্রদান করা হয়। এরপর আরো তিনটি মৌলিক গান মুক্ত হয়েছে রেশমা’র । তৃতীয় সিজনেও রেশমার রয়েছে তিনটি গান। অন্যদিকে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতা থেকে উঠে আসা জাহিন স্টেজমাতানো শিল্পী। অসংখ্য মৌলিক ও কাভার গান রয়েছে তাঁর। দ্বিতীয় সিজনে তিনি ডলি সায়ন্তনী’র সঙ্গে দ্বৈতভাবে ‘রূপললনা’ গান গেয়ে প্রসংসিত হন।
উর্বশী গানের সিঁড়ি’র তৃতীয় সিজনে জাহিন খান ও রেশমার মৌলিক গান ‘রঙিলা দোয়েল’ ০৮ জানুয়ারি মুক্তি হবে। গানটির রচনা করেছেন সুনামগঞ্জের গীতিকার রামাচরণ, সুর করেছেন জাহিন খান নিজেই। মিউজিক কম্পোজ করেছেন রেজোয়ান শেখ। দ্বৈত এ গানটি তাঁদের আগের গানের মতোই দর্শকনন্দিত হবে বলে তাঁরা আশা করেছেন। উর্বশী গানের সিঁড়ি’র প্রধান সমন্বয়ক ড. মো. হারুনুর রশীদ বলেন, আমাদের প্রতিটি গান খুব ভালোভাবে বাছাই করা। এখানে মান শিথিল হওয়ার কোনো সুযোগ নেই। দর্শকরা মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন যে, নতুন গান সৃষ্টিতে উর্বশী ফোরাম কতটা মনোযোগী।

ঠাকুরগাঁও সংবাদ

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে অংশীজনের সাথে অংশগ্রহণমূলক নীতি সংলাপে জেলা প্রশাসক জিও এনজিও’র মাধ্যমে দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মানের উন্নয়ন ঘটাত হবে

পঞ্চগড়ে সরকারি হাসপাতালে চিকিৎসক পদায়নের দাবিতে নাগরিক কমিটির মানববন্ধন

চিরিরবন্দরে ৫ বছর বিদ্যালয়ে উপস্থিত না থেকেও বেতন তুলছেন প্রধান শিক্ষক

ঠাকুরগাঁও পুলিশ সুপারসহ এসপি পদমর্যাদার ১৩ কর্মকর্তার বদলি

প্রায় দেড় যূগ পর অনুষ্ঠিত নির্বাচনে নৌকার প্রার্থী আলহাজ্ব দেলোয়ার হোসেন জয়ী

বালিয়াডাঙ্গীতে নবনির্বাচিত আট ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

জরিপের নামে লাখ লাখ টাকা আদায় পীরগঞ্জে ভূমি জরিপ অফিসের দুই কর্মচারী বরখাস্ত

খালেদা জিয়ার আসনে মনোনয়ন ফরম নিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর

হাবিপ্রবিতে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত

সেতাবগঞ্জ চিনিকলের আখ ঠাকুরগাঁও চিনিকলে সরবরাহ শুরু