Wednesday , 18 January 2023 | [bangla_date]

পঞ্চগড়ে দশম দফায় টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু

পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড় জেলায় স্বল্প আয়ের মানুষদের স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রয়ের দশম দফার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে জেলার পাঁচ উপজেলা ও ৩ পৌরসভায় একযোগে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়। জেলায় ৩৩ জন ডিলারের মাধ্যমে ক্যালেন্ডার তৈরী করে নির্দিষ্ট তারিখে ৫২টি স্পটে এসব পণ্য বিতরণ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হক। এই প্রতি কার্ডধারী ৪২০ টাকায় দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি ডাল ও এক কেজি চিনি নিতে পারছেন। দশম দফায় জেলার ৬৯ হাজার ৭৫টি ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৬৯ হাজার ৭৫ কেজি চিনি, এক লাখ ৩৮ হাজার ১৫০ লিটার সয়াবিন তেল ও এক লাখ ৩৮ হাজার ১৫০ কেজি ডাল বিক্রয় করা হবে। গত বছরের ২১ মার্চ পঞ্চগড় জেলায় প্রথম দফায় টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেছিলেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে মাদ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধি’দপ্তরের অভি’যানে ১৫০ ফে’ন্সিডি’লসহ আ’টক-১

পঞ্চগড়ে অধ্যাপিকা রেহানা প্রধানের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

পীরগঞ্জে গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বালিয়াডাঙ্গীতে হঠাৎ হঠাৎ অলৌকিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

পঞ্চগড়ে শিশু ধর্ষণকারীকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব

চিরিরবন্দরে প্রতিমা ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শনে এমপি গোপাল

ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে জাতিসংঘ মাইনোরিটি ওয়াচ ও মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান

রাণীশংকৈলে আন্তর্জাতিক দূযোর্গ প্রশ্রমন দিবস উদযাপন

দিনাজপুরের বিরলে স্কুলের পরিত্যক্ত ভবন থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার