Wednesday , 8 February 2023 | [bangla_date]

বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ রেল জাদুঘর এখন সেতাবগঞ্জে

বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের গৌরবগাঁথার ইতিহাস জানাতে বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ রেল জাদুঘর এখন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ স্টেশনে অবস্থান করছে।
রোববার বিকেলে সেতাবগঞ্জ রেলস্টেশনে জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে একটি বিশেষ ইঞ্জিনে জাদুঘরটিকে বহন করে দিনাজপুর রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়ার কথা।
এর আগে গত ২৭ এপ্রিল ঢাকার কমলাপুর স্টেশনে ভ্রাম্যমাণ রেল জাদুঘরটির উদ্বোধন করা হয়।
সেতাবগঞ্জ স্টেশন মাস্টার মুক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার বিকেলে এ জাদুঘরে গিয়ে দেখা যায়, শীতাতাপ নিয়ন্ত্রিত বগিটি বেশ পরিপাটি। বগিতে উঠতেই কানে আসে বঙ্গবন্ধুর ৭ মাচের ভাষণ। দরজার পাশে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত মুজিব শতবর্ষের লোগো। এছাড়া বঙ্গবন্ধুর জীবন ও আন্দোলনকে ফুটিয়ে তোলা হয়েছে ভিডিওর মাধ্যমে।
জাদুঘরে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ার বাবার বাড়ি, জাতিসংঘে দেওয়া ভাষণ ও স্বদেশ প্রত্যাবর্তনের ছবি। এছাড়া বঙ্গবন্ধুর ব্যবহৃত চশমা, দলীয় প্রতীক নৌকা, মুজিব কোট, হুকো টানার পাইপ, বঙ্গবন্ধুর লেখা বই, মুজিবনগর স্মৃতিস্তম্ভ, কেন্দ্রীয় শহীদ মিনার, পাকিস্তানিদের আত্মসমর্পণ, জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু সমাধি সৌধের রেপ্লিকা।
জাদুঘরে ১৯২০-১৯৭৫ সাল পর্যন্ত ১২টি গ্যালারির মাধ্যমে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস তুলে ধরা হয়েছে।
জাদুঘরটিতে ‘জয় বাংলা’ শ্লোগানের আদলে তৈরি করা হয়েছে সৃজনশীল একটি বুকশেলফ। সেখানে শোভা পেয়েছে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’, আমার দেখা নয়াচীন’সহ তার কর্মময় জীবনের ওপরে রচিত গুরুত্বপূর্ণ বই। রয়েছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই ‘শেখ মুজিব আমার পিতা’।
সেতাবগঞ্জ স্টেশন মাস্টার মুক্তার হোসেন বলেন, এটি রেলপথ মন্ত্রণালয়ের একটি বিশেষ উদ্যোগ। এর মাধ্যমে তরুণ প্রজন্ম দেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানবে। তাদের মধ্যে দেশকে নিয়ে আরও জানার আগ্রহ বাড়বে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ প্রেসক্লাবের পক্ষে এমপি আলহাজ্ব জাকারিয়া জাকা কে ফুলেল শুভেচ্ছা

বীরগঞ্জে শেষ মুহূর্তে দুটি ইউপিতে উৎসব আমেজে ভোট

পঞ্চগড়ে কমলাপুর বাজার হতে লাঙ্গলগাঁও পর্যন্ত সড়ক পাকাকরনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত

রাণীশংকৈল পৌর শহরজুড়ে শোভায়িত হচ্ছে বনায়ন

‘ষড়যন্ত্র রুখে দিয়ে সম্প্রীতির সঙ্গে এগিয়ে যেতে হবে’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

সেতাবগঞ্জে আমন ধান-চাল সংগ্রহ শুরু

বীরগঞ্জে এনজিওর নির্বাহী পরিচালকের স্ত্রী হত্যা না আত্নহত্যা! স্বামী আটক

ফুলবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ-উপাধক্ষ্যর অপসারন দাবীতে আন্দোলনে শিক্ষার্থীরা

প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে এ সরকারের কোন দরকার নেই —ঠাকুরগাঁওয়ে মুজাহিদুল ইসলাম সেলিম

দিনাজপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা চ্যাম্পিয়ন, পার্বতীপুর রানার্সআপ