Friday , 10 February 2023 | [bangla_date]

ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে ব্যাপক প্রস্তুতি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঐতিহবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কে সামনে রেখে ব্যাপক আয়োজন করা হয়েছে।
আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের জমকালো আয়োজনের মধ্যদিয়ে শতবর্ষ উদযাপন করা হচ্ছে।
এ উপলক্ষে নেয়া নানা প্রস্তুতির অংশ হিসেবে পুরো বিদ্যালয়কে সাজানো হয়েছে চোখ ধাঁধাঁনো আলোক সজ্জায় আর নানা রকম ফ্যাস্টুন ব্যানারে। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গণ। বিদ্যালয়ের প্রবেশ দারে বানানো হয়েছে একটি ফটক। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়বে সুদৃশ্য একটি শতবর্ষে স্মৃতি স্তম্ভ। উদযাপনের দিন আজ সকাল থেকে রাত পর্যন্ত থাকছে নানা আয়োজন।
বিদ্যালয়টির শতবর্ষ উদযাপনের জন্য সাবেক শিক্ষার্থী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন কে আহবায়ক ও সাবেক শিক্ষার্থী পৌর মেয়র মাহমুদ আলম লিটন কে সদস্য সচিব করে গঠন করা হয়েছে উদযাপন কমিটি।
কমিটির আহŸায়ক আতাউর রহমান মিল্টন বলেন, বিদ্যালয়টি ১৯৬৮সাল থেকে আজ পর্যন্ত অধ্যয়নরত বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা শতবর্ষ অনুষ্ঠানের জন্য রেজিস্টেশন করেছে। শতবর্ষ উদযাপনের মধ্যদিয়ে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের এক মহামিলন মেলায় পরিণত হবে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান। অনুষ্ঠানটি সকল শিক্ষার্থীদের জীবনে স্মৃতি হয়ে থাকবে।
উল্লেখ্য, ১৯২০সালে ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্টিত হয়। ২০২০ সালে বিদ্যালয়টির বয়স শত বছর পূর্ণ হলেও, করোনা প্রাদুর্ভাবের কারনে বিদ্যালয়ের শত বছর উদযাপন পিছিয় যায় এবং বর্তমানে সবকিছু স্বাভাবিক হওয়ায় এই আয়োজন ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে আদিবাসীর জমি জবর দখল করায় মোহাম্মদ আলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

যারা উত্তরাঞ্চলে মঙ্গা কবলিত করে রেখেছিল, এখন রাজনীতিতে তারাই মঙ্গায় নিমজ্জিত ——————-নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ

শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে …রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

খানসামায় চুলার আগুনে গরুসহ ১১ ঘর পুড়ে ছাই

আগামীকাল থেকে চলবে অভ্যন্তরীণ ফ্লাইট

বালিয়াডাঙ্গীতে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে কাজ চলছে ৯ দপ্তর, পদ শূন্য ১০

দিনাজপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আটোয়ারীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য উপকরণ বিতরণ

পঞ্চগড়ে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগিদের ১০ দিনের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ শুরু

হাবিপ্রবিতে অ্যান্টি র‌্যাগিং এক্টিভিটিস এন্ড একাডেমিক কাউন্সিলিং ফর দ্যা স্টুডেন্টস বিষয়ক সেমিনার