Wednesday , 1 March 2023 | [bangla_date]

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত

“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে জাতীয বীমা দিবস-২০২৩ পালন করা হয়েছে। এ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও দিনাজপুরে কর্মরত বিভিন্ন বীমা কোম্পানীর আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয শহরের প্রধান প্রধান সডক প্রদক্ষিণ শেষে পুনরায জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয।
শোভাযাত্রায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মমিনুল ইসলামীসহ দিনাজপুরে কর্মরত বিভিন্ন বীমা কোম্পানীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। এসময় তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠান নিয়ে কাজ করে এসব প্রতিষ্ঠানে কোন দিবস পালন করা হয় না। কিন্তু প্রতিষ্ঠানের জন্য বীমা দিবস পালন করা হয়। প্রধানমন্ত্রী এই বীমা দিবস ঘোষণা করেছেন। এটি আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। তিনি বলেন, বীমা কোম্পানীগুলো দেশ ও জাতির অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। বীমা কোম্পানীগুলোকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান তিনি।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ভিপি ও দিনাজপুর সার্ভিস সেন্টার ইনচার্জ মোঃ ফজলুর রহিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর শহর আওয়ামীলীগের সভাপতি এসএম শামিম কবির বাবু, জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজার মোঃ নুর মোহাম্মদ, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ভিপি ও দিনাজপুর সার্ভিস সেন্টার ইনচার্জ কাজী মোঃ ইসরাফিল, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর দিনাজপুর জেলা ম্যানেজার মোঃ খাদেমুল ইসলাম, মেট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ইউনিট ম্যানেজার মোঃ নুরুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল হুদা দুলালসহ জীবন বীমা কর্পোরেশন, সাধারণ বীমা কর্পোরেশন, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কেম্পানী, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, মেট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীসহ দিনাজপুরে কর্মরত বিভিন্ন লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানীর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
এর আগে প্রজেক্টরের মাধ্যমে বীমা সম্পর্কে একটি বিশেষ প্রতিবেদন উপস্থাপন করা হয়।
উলে­খ্য, ২০২০ সালের ১ মার্চকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেন। সে থেকে ১ মার্চ জাতীয় বীমা দিবস হিসেবে পালন করা হচ্ছে। সে হিসেবে এবারের দিবসটি চতুর্থ বীমা দিবস।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে অসহায়দের মাঝে গার্লস ক্লাবের খাদ্য সহায়তা

বীরগঞ্জে সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান

নৌকা পেয়েছিলাম কিন্তু প্রত্যাহার করেছি এখন ভোটটা লাঙ্গল মার্কায় দিতে হবে —- সাবেক সাংসদ ইমদাদুল হক

বাংলাবান্ধা স্থলবন্দরে প্রথম ব্লাকস্টোন আমদানি

ভাষা শহীদদের স্মরণে বীর মুক্তিযোদ্ধা চক্ষু বিশেষজ্ঞ ডাঃ শহীদুল ইসলাম খান এর উদ্দ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

পঞ্চগড় জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি মতিয়ার, সম্পাদক সাইফুল

স্বপ্নপূরণের অঙ্গীকার নিয়ে বীরগঞ্জের শিক্ষার্থীরা

বীরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে সন্ত্রাসীদের হামলায় আহত -১

“হামরা বীরগঞ্জিয়া”আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে রুহিয়াতে গ্রাম্য পুলিশের উপর সন্ত্রাসীর হামলা