Tuesday , 7 March 2023 | [bangla_date]

পঞ্চগড়ের সহিংস ঘটনায় আটোয়ারীতে আটক ৮

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আহমদিয়া সম্প্র্রদায়ের বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় আটোয়ারী থানা পুলিশ গত দুই দিনে অভিযান চালিয়ে ৮ ব্যক্তিকে আটক করেছেন। সোমবার (৬মার্চ) রাতে পুলিশ উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বর্ষালুপাড়া এলাকার মৃত: দিদার আলীর পুত্র মোঃ আবুল হোসেন (৪৭), রাধানগর ইউনিয়নের বড়দাপ এলাকার মৃত: মোঃ আজিজুল হকের পুত্র মোঃ তাহেরুল ইসলাম (৪২), বলরামপুর ইউনিয়নের চুচুলী বটতলী এলাকার মৃত: মোঃ আলিম উদ্দীনের পুত্র মোঃ শফিকুল ইসলাম (৪২) ও একই এলাকার মৃত: মোঃ আঃ গফুরের পুত্র মোঃ মোস্তফা কামাল (৬০) কে আটক করে। এর আগের দিন ৫ মার্চ রাতে বলরামপুর ইউনিয়নের দুহসুহ এলাকার মৃত. মোঃ আঃ রাজ্জাকের পুত্র মোঃ নজরুল ইসলাম টিটু (৩৪), একই এলাকার মৃত. মোঃ আব্দুস সাত্তারের পুত্র মোঃ মইনুল হোসেন (৪৫), তোড়িয়া ইউনিয়নের ছেপড়াঝাড় এলাকার মৃত. টেমড়া মোহাম্মদের পুত্র মোঃ বৈশাখু (৪৪) ও আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী এলাকার মোঃ মইনুল হকের পুত্র মোঃ সাদেকুল ইসলাম (৩২) কে আটক করে জেলহাজতে প্রেরণ করেন। এ প্রসঙ্গে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা বলেন, উপজেলায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে যে কোন ধরনের নাশকতা প্রতিরোধে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটোয়ারী থানা পুলিশ প্রতিদিন জেলা শহর অভিমূখী বিভিন্ন রাস্তায় তল্লাশী চালাচ্ছেন। পাশাপাশি জেলার রিকুজিশন সহ ব্যাপক তদন্ত করে আসামী ধরা হচ্ছে।
উল্লেখ্য, গত ৩ মার্চ পঞ্চগড়ে আহমদিয়া সম্প্র্রদায়ের বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ২ ব্যক্তির প্রাণহানী হয় এবং পুলিশ, সংবাদকর্মী সহ অসংখ্য মানুষ আহত হন। এসময় অনেক বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়। সৃষ্ট সহিংসতার ঘটনায় ৭ মার্চ সকাল পর্যন্ত সর্বমোট ১০ মামলায় ১৬ জনের নাম সহ অজ্ঞাত ৮ হাজারের অধিক ব্যক্তির নামে পুলিশ, র‌্যাব ও আহমদিয়া সম্প্রদায়েরের পক্ষে মামলা দায়ের করা হয়েছে।#

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে মোল্লাপাড়ার সাবেক চেয়ারম্যান মরহুম সাফিকুল আলমের স্মরণে বিনামূল্যে চক্ষু শিবির

বীরগঞ্জে ভূমিহীন পরিবারের বাড়িঘর ভাংচুরের ঘটনায় পিতা-পুত্র আটক

রুহিয়ায় কমছে আলুর দাম,দিশেহারা চাষিরা ||এক কেজি আলু বিক্রি করেও মিলছেনা ১কাপ চা!

তেঁতুলিয়ায় করতোয়ার ৩০ মেগাওয়াট সৌর বিদ্যুত দ্রুত বাস্তবায়নে স্থানীয়দের মানববন্ধন

বোদায় শিক্ষা উন্নয়ন শীর্ষক মুক্ত  আলোচনা সভা অনুষ্ঠিত

বোদায় শিক্ষা উন্নয়ন শীর্ষক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুরে শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বালিয়াডাঙ্গীতে ভাতা ভোগীর আওতায় ১৮ হাজার জন

বালিয়াডাঙ্গীতে ভাতা ভোগীর আওতায় ১৮ হাজার জন

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা

বীরগঞ্জে বৈরাগীবাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নীলফামারীতে বিরল প্রজাতির একটি সাদা কাক ধরা পড়েছে