Monday , 20 March 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ইউনানী ডক্টরস সোসাইটির ওয়ার্কশপ

মোঃ মজিবর রহমান শেখ,
গুনগত মানসম্পন্ন ঔষধি উদ্ভিদ, নিরাপদ হারবাল ঔষধ উৎপাদনের লক্ষ্যে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ২০ মার্চ সোমবার পৌর শহরের টিপটপ চাইনিজ রেষ্টুরেন্টে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়। মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল ও হারবাল প্রডাক্ট, কসমেটিক অ্যান্ড ডায়েটারী সাপ্লিমেন্ট ম্যানুফ্যাক্চারার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর জেলা শাখার আয়োজনে ওয়ার্কশপে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো: ফারুক হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ, বিশেষ অতিথি ঠাকুরগাঁও ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক মো: জাহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাকীম মো: রেজাউল করিম, বাংলাদেশ ইউনানী ডক্টরস সোসাইটি রংপুর বিভাগের সাধারণ সম্পাদক মো: আব্দুল হাই, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি হাকীম মো: আনছারুল হক, সাধারণ সম্পাদক মো: আরিফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে চেয়ারপার্সন ছিলেন বাংলাদেশ ইউনানী ডক্টরস সোসাইটি রংপুর বিভাগের সাধারণ সম্পাদক মো: আব্দুল হাই। প্রশিক্ষক ছিলেন বি.ইউ.এম.এস (ঢাবি) ডা: আরিফুল ইসলাম। পরে সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে কসমেটিক অ্যান্ড ডায়েটারী সাপ্লিমেন্ট ম্যানুফ্যাক্চারার্স এসোসিয়েশন অব বাংলাদেশ হারবাল প্রডাক্ট এর ভারপ্রাপ্ত সভাপতি মো: ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ওয়ার্কশপে অংশগ্রহনকারী শতাধিক চিকিৎসকের মাঝে সনদপত্র বিতরণ করেন ঠাকুরগাঁও ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক মো: জাহিদুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

​আফগানিস্তানে তালেবানের উত্থানে আরব বিশ্বে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া

বিরলে সকল ফসলের চারার চাহিদা পুরণ করে চলেছে বিশ্বমানের দুটি পলিনেট হাউজ

দিনাজপুরে উদীচী শিল্পীগোষ্ঠী রংপুর বিভাগীয় সভা

খানসামায় প্রাথমিক শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকারা

চিরিরবন্দরে উপজেলা আওয়ামীলীগ নেতা আটক

পীরগঞ্জে মরদেহ দাফনে বাধা

দিনাজপুরে কসবা গোরস্থান জামে মসজিদ-এর তৃতীয় তলা ছাদ ঢালাই কাজে উদ্বোধন

কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাহারোলেআগাম শাক-সবজিচাষেঝুঁকেপড়েছেকৃষক

দিনাজপুরে হতদরিদ্র যৌতুকবিহীন বিবাহিত নবদম্পতিদের কর্মসংস্থানের জন্য ভ্যান গাড়ী উপহার দিলেন ——-ইকবালুর রহিম এমপি