Saturday , 15 April 2023 | [bangla_date]

বীরগঞ্জে শিক্ষার্থীদের টিফিন ও হাত খরচের জমানো টাকায় ইফতার

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি\ দিনাজপুরের বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীরা টিফিন ও হাত খরচের জমানো টাকা বাঁচিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উক্ত অনুষ্ঠানে মানবাধিকার কর্মী সোহেল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার কবিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আব্দুর রহিম,রুবেল হক, মফিজুল ইসলাম সহ বিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী।
ইফতারে আগে শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনের সড়ক থেকে শুরু করে উপজেলা রোড পর্যন্ত সড়কে থাকা রিক্সা চালক, ভ্যান চালক, নির্মাণ শ্রমিকসহ নানা শ্রমজীবি দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরন করে।
এসময় শিক্ষার্থী তামিম ইসলাম জানান, গত ২০দিনে আমাদের সকলের দৈনিক টিফিন ও হাত খরচের টাকা ২০-৩০ টাকা করে জমিয়ে ৭ হাজার টাকা হয়, এই টাকা দিয়ে বন্ধু ও সহপাঠীরা মিলে দুইশত প্যাকেট করি, যার মধ্যে ছিল ছোলা, পিয়াজু, আলুর চপ, খেজুর, আঙ্গুর, মাল্টা, মুড়ি, ডিম ও পানির বোতল।
ইফতার পেয়ে অনেক খুশি শ্রমিক জয়নাল হোসেন (৫২) বলেন, শ্রমিকের কাজ করার কারনে রমজানের মধ্যে সঠিক সময়ে বাসায় ইফতার করতে পারি নাই। আজ ছোট ছোট ছেলে গুলা আমাকে ইফতার সামগ্রী দিল এতে আমি অনেক খুশি।তাদের জন্য আমি দোয়া করি আল­াহ্ যেন ওদের মনের আশা পূর্ণ করেন।
বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার কবিরাজ বলেন, এই কম বয়সি ছাত্রদের এমন উদ্যোগ আমি দেখে সত্যি অভিভূত। এধরনের মানবিক কাজে সমাজের সামর্থবানদের এগিয়ে আসলে শিক্ষার্থীরা আরো উৎসাহ পাবে।পরে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অপহরণ ৯ দিনেও উদ্ধার হয়নি

হত্যার হুমকির প্রতিবাদে দিনাজপুরে ফারিয়ার মানববন্ধন

জেলা পরিষদ কর্তৃক নির্মিত গৃহের সুবিধাভোগীদের মাঝে চাবী হস্তান্তর

বীরগঞ্জে জাতীয় ভোক্তা দিবস পালিত

চুরির মামলায় স্বাক্ষী হওয়ার অপরাধে সাংবাদিকের চোখ নষ্ট করলো সন্ত্রাসীরা প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার এবং সুচিকিৎসায় সাহায্য চেয়ে দিনাজপুরে সংবাদ সম্মেলন

চুরির মামলায় স্বাক্ষী হওয়ার অপরাধে সাংবাদিকের চোখ নষ্ট করলো সন্ত্রাসীরা প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার এবং সুচিকিৎসায় সাহায্য চেয়ে দিনাজপুরে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে বাড়িতে ঢুকে নারীকে মারধর করে টাকা লুট !

রাণীশংকৈলে আন্তজার্তিক দূনীতিবিরোধী দিবস পালিত

রাণীশংকৈলে আন্তজার্তিক দূনীতিবিরোধী দিবস পালিত

দিনাজপুরের রত্নগর্ভা কবি জুলেখা উসমানী জেলী’র ৭৭তম জন্মবার্ষিকী ও তার নতুন কাব্যগ্রন্থ ‘অনুরণন’ বইয়ের মোড়ক উন্মোচন

চিরিরবন্দরে বোরো ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

পীরগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় যুবদল নেতার মতবিনিময়