Tuesday , 2 May 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ৩৫ তম বৈশাখী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় ঐতিহ্যবাহী ৩৫তম বৈশাখী মেলার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। ১ মে সোমবার রাতে শহরের সাধারণ পাঠাগার চত্বরে মেলা মঞ্চে ৩৫তম আসরের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলপনা সাহিত্য সংস্কৃতি সংসদের আয়োজনে মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, বিশেষ অতিথি জেলা ঠাকুরগাঁও আ’লীগের সিনিয়র সহ -সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, উন্নয়ন সংস্থা ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার, আলপনা সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আখতারুজ্জামান প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী, সেরা স্টল প্রদর্শন, আলোকসজ্জা, দেওয়াল পত্রিকায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এর আগে পিএইচডি ডিগ্রী অর্জন করায় ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতারকে আলপনা সাহিত্য সংস্কৃতি সংসদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও তার প্রতি পঙ্ক্তিমালা প্রদান করা হয়। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বিরামপুরে ঝরে পড়া শিশু বিষয়ে  অবহিত করণ কর্মশালা

বিরামপুরে ঝরে পড়া শিশু বিষয়ে অবহিত করণ কর্মশালা

লাবীব মডেল স্কুলের অভিভাবক সমাবেশ, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহন

বীরগঞ্জে সচেতনতা বৃদ্ধির জন্য সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

দিনাজপুরে ইসলামিক ফাউন্ডেশনের হজ্জ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

বীরগঞ্জে ভূমি আকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ক জনসমাবেশ

বিরলে শ্মশ্মাণকালী মন্দিরে প্রতিমা ভাংচুর

ইসলাম নিয়ে ম্যাখোঁর বিতর্কিত মন্তব্য ফরাসি পণ্য বয়কটের হিড়িক ।।

বীরগঞ্জে জাল নোটসহ ডলার প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার