Tuesday , 2 May 2023 | [bangla_date]

শ্রমিক কল্যাণে শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ আজ বিশ্বব্যাপী প্রশংসিত -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ , বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শ্রমিক কল্যাণে শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ আজ বিশ্বব্যাপী প্রশংসিত। রাষ্ট্রীয়ভাবে শ্রমজীবী মানুষের অধিকারকে নিশ্চিত করবার জন্যই বাংলাদেশের মূল চার স্তম্ভের অন্যতম সমাজতন্ত্র। তিনি বলেন, মেহনতী মানুষের উন্নয়নে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আগামী নির্বাচনে আবার নৌকা মার্কায় বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুই এদেশে প্রথম শ্রমিক শ্রেণীর প্রতিনিধিকে রাষ্ট্রযন্ত্র পরিচালনার অংশ করতে চেয়েছিলেন। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর উদ্যোগে তার নির্দেশনায় ৭২ হতে বাংলাদেশে শ্রমিক দিবস পালিত হয়। দেশের প্রবাসে শ্রমিকদের প্রেরিত অর্থই আজকে বাংলাদেশের অর্থনীতির ভীতকে মজবুত করেছে। মে দিবসের চেতনাতেই শ্রমিকরা মুক্তিযুদ্ধে সর্বাত্মকভাবে ঝাঁপিয়ে পড়েছিল। শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করবার জন্য শেখ হাসিনার প্রশংসা এখন বিশ্বজুড়ে। তাই আজ জননেত্রী শেখ হাসিনা স্পষ্টত বলেন আমি শ্রমজীবী মানুষের পক্ষে।
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে সোমবার (১ মে ২০২৩) বীরগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় এবং বীরগঞ্জ উপজেলা রিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বীরগঞ্জ উপজেলা রিকশা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.খায়রুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরিয়াস সাঈদ সরকার , উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, রাজিউর রহমান রাজু, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা রিকশা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মো,মনোয়েম মিয়া,এর পর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন,উপজেলা জাতীয় শ্রমিক লীগ,উপজেলা বৈদ্যুতিক ও প্লাম্বার শ্রমিক ইউনিয়নে উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আয়োজন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশরত্ন শেখ হাসিনাকে কটূক্তি করায় বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত

দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে কাজ করছে সরকার -রমেশ চন্দ্র সেন

ঠাকুরগাঁওয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

দিনাজপুর আইন কলেজের অধ্যক্ষ আবু তালেবের কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড লাভ

বীরগঞ্জে সাফজয়ী শান্তি মার্ডির পরিবারের পাশে ইউপি চেয়ারম্যান

বীরগঞ্জ সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ ড. মাসুদুল হক কে সংবর্ধনা

কবি ইয়াসমিন আরা রানু’র প্রথম কাব্যগ্রন্থ “ভালোবাসা জোছনায় টেরাকোটা রাত”এর মোড়ক উন্মোচন

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চেক বিতরণ

দিনাজপুরে কম্বল বিতরণকালে সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ

দিনাজপুরে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মী গ্রেফতার