Monday , 8 May 2023 | [bangla_date]

বীরগঞ্জে পারভীন জুয়েলার্সের দোকানে দুর্ধর্ষ চুরি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে পৌরশহরের প্রাণকেন্দ্রে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত। পৌরশহরের সাব রেজিস্ট্রার অফিস সংলগ্ন অবস্থিত পারভীন জুয়েলার্সের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার দিবাগত গভীর রাতের কোন এক সময় চোরেরা ওই দোকানের সামনে কেঁচি গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর সিন্দুকের তালা ভেঙ্গে সকল স্বর্ণালংকার ও রুপার গহনা চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পারভীন জুয়েলার্সের মালিক বীরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকার মৃত হবিবর রহমান ছেলে মো.হায়দার আলী জানান,প্রতিদিনের ন্যায় রবিবার (৭ মে-২০২৩) রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফিরে আসি। পর দিন সকাল ৯টায় প্রতিষ্ঠান গিয়ে দেখি বাহিরের কেঁচি গেটের তালা নেই। ভিতরে প্রবেশ করে দেখি তার দোকান থেকে ৫ ভরি স্বর্ণলংকার ও ৩২ ভরি রুপার গহনা চুরি হয়েছে। চুরির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সুব্রত কুমার সরকার চুরির ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে থানায় মামলা নেয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালকে সংস্কার করে একটি আধুনিক টার্মিনালে রুপান্তর করা হবে -সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

হাবিপ্রবিতে তিন দিনব্যাপী ই-নথি বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে বন্ধকের টাকা ফেরত না দিয়ে জমি দখলের অভিযোগে মারপিট – মামলা দায়ের !

আটোয়ারীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে মরহুম এমপি খাদেমুল ইসলামের ছেলের উদ্যোগে কম্বল বিতরণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আইন শৃঙ্খলা ও সন্ত্রাসী নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা

আর্তমানবতার সেবায় ঠাকুরগাঁওয়ে প্রবাসী চিকিৎসকরা

রাণীশংকৈলে ফের ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার

বীরগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন মেয়র মোশারফ হোসেন