Sunday , 21 May 2023 | [bangla_date]

বীরগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে আনসার সদস্যদের বাছাই অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়নের লক্ষ্যে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ মে-২০২৩) সকালে উপজেলা পরিষদ চত্বরে বীরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এই কার্যক্রম পরিচালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি দিনাজপুর সদর বাছাই কমিটির সভাপতি মো.আব্দুল রউফ, সদস্য সচিব ও প্রশিক্ষক মো.হাবিবুর রহমান (খানসামা), প্রশিক্ষক কুদরত ই-খুদা (কাহারোল) ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, আরজিনা খাতুন। এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, আরজিনা খাতুন জানান,আসন্ন ২৫ মে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতিটি কেন্দ্রে আইন শৃংখলা রক্ষায় দায়িত্বে নিয়জিত ৮০টি ভোটকেন্দ্রে ১২ জন করে আনসার ও ভিডিপি দায়িত্ব পালনে মোতায়েন থাকবে। নারী সদস্য ৩২০ জন, পুরুষ সদস্য ৬৪০ জন, এর মধ্যে মধ্যে অস্ত্রধারী পিসি এপিসি ১৬০ জন সহ মোট- ৯৬০ জন সদস্য।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নবাবগঞ্জের লোকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরিক্ষা বন্ধ, লাইব্রেরী কক্ষে তালা

তারুণ্যের উৎসবে পঞ্চগড়ে রিক’র বৃক্ষরোপন কর্মসূচি

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

দিনাজপুরে তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা লিফলেট বিতরন

জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য মরহুম খোকা’র স্মরনে দোয়া মাহফিল

পীরগঞ্জে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রানীশংকৈলের গায়ক ‘চক্রদেব’; উপহার পেলেন নতুন ভ্যান গাড়ি

হরিপুরে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

এই সরকারকে দ্রুত বিদায় জানাতে না পারলে এদেশের মানুষ ও গণতন্ত্র মুক্তি পাবে না – মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার সরঞ্জাম চুরি, আটক- ২