Thursday , 25 May 2023 | [bangla_date]

পীরগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ“নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সোচ্চার হই এখনই” এ শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩ দিন ব্যাপী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা নেট্জ-বাংলাদেশ এর সহযোগীতায় ও প্রসপেক্ট প্রকল্পের আওতায় মানব কল্যাণ পরিষদ-এমকেপি এর আয়োজনে বৃহস্পতিবার সমাপনি দিনে উপজেলার ৬টি ইউনিয়ন থেকে পিকআপে করে আগত প্রায় দেড় শতাধিক সিএসও এর নারী-পুরুষ সদস্যরা পীরগঞ্জ শহরে র‌্যালীর মাধ্যমে শহর প্রদক্ষিন করেন। র‌্যালীটি উপজেলা পরিষদ, পীরগঞ্জ প্রেস কøাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কার্যক্রমের সাথে সংহতি প্রকাশের জন্য আহবান জানান। এ সময় ক্যাম্পেইনের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াছমিন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সিনিয়র সাংবাদিক দীপেন রায়, বিষ্ণুপদ রায়, মানব কল্যান পরিষদের উপজেলা ম্যানেজার রওশন আরা রোজী প্রমূখ। এ সময় উপজেলার সিএসও এর নারী-পুরুষ সদস্য, সরকারী কর্মকর্তা, গনমাধ্যম কর্মী সহ গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, আমাদের সমাজে বেশীর ভাগ নারী পরিবার, রাস্তাঘাট, কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে কোন না কোনভাবে সহিংসতার শিকার। যা বর্তমানে ক্রমশঃ বেড়ে চলেছে। নারীর প্রতি সহিংসতা বৃদ্ধির কারণে নারীর অবস্থা আরও নাজুক হয়ে উঠছে। এই সহিংসতার অন্যতম কারণ হলো নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গীর সামাজিকীকরণ প্রক্রিয়া। নারীর প্রতি এই সহিংসতা শুধু আইনের মাধ্যমেই বন্ধ করা যাবেনা। প্রতিরোধে প্রয়োজন নারীর প্রতি সামাজিক বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গীর পরিবর্তন, আর এই পরিবর্তন আসবে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে। এই সচেতনতা বৃদ্ধির প্রথম পদক্ষেপ হলো সমাজের তৃণমূল থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত নারীর প্রতি দৃষ্টিভঙ্গী পরিবর্তনের জন্য ব্যপক প্রচারণা। যা করতে হবে নিজের ঘর থেকে সমাজের প্রতিটি স্তরে। নীতিনির্ধারক থেকে শুরু করে মাঠ পর্যায়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের দৃষ্টিভঙ্গী ও আচরণগত পরিবর্তনে সকলকে একযোগে কাজ করতে হবে। র‌্যালীটি শহর প্রদক্ষিনের সময় বিভিন্ন স্থানে সচেতনতামূলক গান পরিবেশন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে একই কর্মকর্তা জমি নিবন্ধনের ৬ টি অফিসের কাজ করছেন

পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির বিশেষ সাধারণ সভা

বোচাগঞ্জে জাতীয় সমবায় দিবস পালন

ঘোড়াঘাটে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা বাদশাকে সংবর্ধনা

বিরলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া অনুষ্ঠিত

বীরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে সন্ত্রাসীদের হামলায় আহত -১

দিনাজপুরে বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের ডিজির পদত্যাগ দাবিতে মানববন্ধন

পীরগঞ্জে পঞ্চম দিনের মত চলছে লগডাউন,আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা

শুধু পঞ্চগড় নয়, সারা দেশের মানুষই এখন পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ -সারজিস আলম

বোদায় শিক্ষকদের সক্ষমতা অর্জন  বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

বোদায় শিক্ষকদের সক্ষমতা অর্জন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা