Sunday , 18 June 2023 | [bangla_date]

হরিপুরে ইউপির উপনির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২নং আমগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে উৎসবমুখর পরিবেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীসহ ৫ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (১৮ জুন) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকাল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে উপনির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকরা মনোনয়নপত্র দাখিল করেন।

হরিপুর ইউপির চেয়ারম্যান পদে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

উপনির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন – আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উমাকান্ত ভৌমিক, সতন্ত্র প্রার্থী আলমগীর, হাবিবুর রহমান চৌধুরী, জামাল উদ্দিন,এস এম মনোয়ার হোসেন মিঠুন।

উপজেলার আমগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পাভেল তালুকদার (২৫ মে) ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এরপর থেকে আমগাঁও ইউপি চেয়ারম্যান পদ শূণ্য হয়ে যায়। পরে এই ইউনিয়নে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।

উল্লেখ্য , নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৮ জুন, মনোনয়ন যাচাই-বাছাই ১৯ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন,ভোট গ্ৰহণ ১৭ জুলাই।
এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৭৩ জন। পুরুষ ১১ হাজার ৪০৪ ও নারী ১০ হাজার ৬৬৯ জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দুর্গাপূজা ঘিরে নারকেল-গুড়ের দাম চড়া

বিশ^ জনসংখ্যা দিবসের র‌্যালীর উদ্বোধন অনুষ্ঠানে এডিসি (সার্বিক) দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তর করতে হবে

“ব্রীজটি বিপদজনক” জনদূর্ভোগের প্রতিকার ও সংস্করণ চাই এলাকাবাসী!!

নবাবগঞ্জে ধান ক্ষেত থেকে আদিবাসী  যুবকের মরদেহ উদ্ধার

নবাবগঞ্জে ধান ক্ষেত থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার

বোচাগঞ্জ কিশোর কিশোরী ক্লাবে খেলনা সামগ্রী ও সাংস্কৃতিক সরঞ্জাম বিতরন

দিনাজপুরে ভাংচুরের মামলায় দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল ইসলামসহ ৫২ নেতাকর্মী খালাস

রাণীশংকৈলের বীর মুক্তিযোদ্ধা রতন কুমারের মৃত্যু

দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির আয়োজনে কর্মসূচি অনুষ্ঠিত

হরিপুরে ১০ টাকা কেজি দরের চাল বিক্রিতে অনিয়ম

বাংলাবান্ধা স্থলবন্দরে ১৫ দিন ভুটানের পাথর আমদানি বন্ধ, আসছে ভারতের