Wednesday , 21 June 2023 | [bangla_date]

নিবন্ধন ও দলীয় প্রতীক পাওয়ায় পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের নেতাকর্মীদের মিস্টি বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি\বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ নিবার্চন কমিশন কর্তৃক নিবন্ধন ও প্রতীক পাওয়ায় পঞ্চগড়ে নেতাকর্মীদের মধ্যে মিষ্টিমূখ ও মিষ্টি বিতরণ করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় দলে দলে নেতাকর্মীরা জেলা কার্যালয়ে এসে জড়ো হয়। এ সময় সেখানে নেতাকর্মীদের মিস্টিমুখ করান বাংলাদেশ জাসদের পঞ্চগড় জেলা শাখার সভাপতি অধ্যাপক এমরান আল আমিন, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, সহ সভাপতি শামুস কিবরিয়া প্রধান, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদ শেখ সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক মফিদার রহমান মঞ্জু, প্রচার সম্পাদক সাজ্জাদ ভুট্টোসহ অসংখ্য নেতারা। পরে নেতারা পঞ্চগড় প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় জেলা বাংলাদেশ জাসদের জেলা শাখার সভাপতি অধ্যাপক এমরান আল আমিন বলেন, বাংলাদেশ জাসদ ২০১৬ সাল থেকে দলটির নিবন্ধন ও প্রতীকের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছি। অবশেষে নিবার্চন কমিশন আদালতের রায়ে আমাদের দলকে নিবন্ধন দিয়েছে। আমরা এতদিন রাজনৈতিকভাবে কিছুটা দূর্বল ছিলাম। আমরা এখন একটি শক্তিশালী দল। তিনি গণমাধ্যমকমীর্দের সহযোগিতা কামনা করেন। এ সময় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলারসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতাবগঞ্জে করোনায় ১ জনের মৃত্যু

বোচাগঞ্জে গনেশ চন্দ্র ভট্রাচার্য্য নামে একজন ঠাকুরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

পবিত্র রমজানে মহতি উদ্যোগ ১টাকা লাভের দোকান ক্রেতাদের মাঝে স্বস্তি

ঠাকুরগাঁওয়ে কয়েকদিনের বৃষ্টিতে কৃষকের স্বস্তি : বোরো ক্ষেতে পানি জমেছে

পীরগঞ্জে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৪ ব্যবসায়ীকে জরিমানা

৫০ মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সেতাবগঞ্জ পৌরসভায় গণটিকা কর্মসূচির শুভ উদ্বোধন করলেন মেয়র অাসলাম

দিনাজপুরে কুয়াশার সাথে বাড়ছে শীত

খানসামায় পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

দরিদ্র সনাতন ধর্মাম্বলী প্রায় ৫হাজার মানুষের মাঝে শাড়ী লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করলেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম