Friday , 23 June 2023 | [bangla_date]

বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এবং বাংলাদেশ একে অপরের পরিপূরক —মনোরঞ্জন শীল গোপাল এমপি

সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এবং বাংলাদেশ একে অপরের পরিপূরক। আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল বলেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। বঙ্গবন্ধুর চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নে তদানীন্তন সাড়ে সাত কোটি বাঙালিকে তিনি স্বাধীনতার দীক্ষায় দীক্ষিত করেছিলেন। আওয়ামী লীগের বড় অর্জন স্বাধীনতা। সেই স্বাধীনতাকে রক্ষা করবার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে আওয়ামীলীগ প্রস্তুত। এক ফোঁটা রক্ত শরীরে থাকতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আওয়ামীলীগ কখনো আপোষ করে নাই। জননেত্রী শেখ হাসিনা স¤প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন- সার্বভৌমত্বের প্রশ্নে কোন আপোষ নেই।
বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার (২৩ জুন ২০২৩) বিকেলে কাহারোল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ্আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ, জেলা পরিষদের সদস্য মিরা মাহবুব, জেলা পরিষদের সদস্য মো. আরমান সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেবনাথ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসমী আক্তার, রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র পমূখ।
আলোচনা সভার পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কাহারোল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এর নেতৃত্বে আনন্দ র‌্যালি উপজেলার শহর প্রদক্ষিন করে এমপি গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে আন্তর্জাতিক দূযোর্গ প্রশ্রমন দিবস উদযাপন

পীরগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসকে ধ্বংস করেছে কেয়ারটেকার সরকারকে যখন নিষিদ্ধ করা হয়েছে -পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান

হাইকোটের নির্দেশে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ধর্মগড় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নিয়োগ

হরিপুরে দ্রুত গতিতে এগিয়ে চলছে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ

জিয়া হার্ট ফাউন্ডেশন অডিটোরিয়ামে শিক্ষার মান উন্নয়ন সম্পর্কিত সেমিনার

আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের  পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বীরগঞ্জের পল্লীতে একত্রিত কুরবানির শত বর্ষের ঐতিহ্য

বীরগঞ্জে আসন্ন মোহনপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেতে সমর্থন চেয়ে মতবিনিময় সভা

ভোট দেওয়ার দায়িত্ব আপনার উন্নয়ন করার দায়িত্ব আমার —-রাণীশংকৈলে হাফিজ উদ্দীন আহম্মেদ এমপি