Tuesday , 27 June 2023 | [bangla_date]

পঞ্চগড়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি\ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় বেকার যুব/যুব মহিলাদের ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কর্মসংস্থানের নিমিত্তে পঞ্চগড় সদর উপজেলায় ৪০ দিনের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে সদর উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হকের সভাপতিত্বে ও সদর উপজেলা সহকারী প্রোগ্রামার শায়খ শিহাব উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুুক্তি অধিদপ্তর জেলা কার্যালয়ের প্রোগ্রামার শাকিল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আব্দুল করিম। সহকারী প্রোগ্রামার শায়খ শিহাব উদ্দীন জানান, গত ৫ মার্চ-২৫ মে পঞ্চগড় পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে ২৫ জন যুব ও যুব নারীকে নিয়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ প্রদান করেন ফ্রিল্যান্সার ও ডিজিটাল মার্কেটার আশরাফুল ইসলাম। শেষ পর্যন্ত ২১ জনকে দিয়ে প্রশিক্ষণ শেষ হয়। এদের মধ্যে ১১ জন ছেলে ও ১০ জন নারী। তিনি আরও জানান, এরই মধ্যে অনলাইন ও অফলাইনে ৮ জন প্রশিক্ষণার্থী আয় শুরু করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে পাটের দাম ভালো

হরিপুরে উপ-নির্বাচনে ইকতিয়ার উদ্দীন(পলাশ) নির্বাচিত হয়েছে।

শিক্ষকদের কর্ম বিরতি চললেও রাণীশংকৈল ডিগ্রি কলেজে চলছে পরীক্ষা

বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী তালিকা ভুক্তির বর্ষপূর্তি উপলক্ষ্যে গেট টুগেদার ও কেক কাটা অনুষ্ঠান

বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী তালিকা ভুক্তির বর্ষপূর্তি উপলক্ষ্যে গেট টুগেদার ও কেক কাটা অনুষ্ঠান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে আ’লীগের মনোনয়ন পেলেন যারা

বীরগঞ্জে ফলজ-বনজ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

পীরগঞ্জে এক রাতে ৩ গ্রামে অগ্নিকান্ড

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় এবার সাবেক চেয়ারম্যানের বাড়িতে চুরি

শিক্ষক-সহপাঠীর ভালোবাসায় সিক্ত সাফজয়ী ফুটবলার শান্তি মার্ডী

আটোয়ারীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল