Friday , 7 July 2023 | [bangla_date]

চিরিরবন্দরে বাঁশঝাড় থেকে আদিবাসী নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার

চিরিরবন্দর প্রতিনিধি\ দিনাজপুরের চিরিরবন্দরে বাঁশ ঝাড় থেকে ফিলিমন বর্মন নামে একজন আদিবাসী নৈশ্য প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার পুনট্রি ইউনিয়নের গমিরাহাট এলাকার বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নৈশ প্রহরী ফিলিমন বর্মন গমিরা হাট এলাকার বাসিন্দা ও ওই এলাকার তফসিলি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী।
ফিলিমন বর্মনের ছেলে আমিন সরেন জানান, আমার বাবা গত দুদিন ধরে নিখোঁজ। আমরা অনেক খোঁজাখুজি করছি বাবাকে পায়নি। কিন্তু শুক্রবার দুপুরে এই এলাকার স্থানীয় একজন বাঁশঝাড়ের কাছে জমিতে গরু চড়াতে গিয়ে একটি মরদেহ দেখতে পায়। পরে মরদেহের কথা শুনতে পেয়ে আমি ছুটে এসে দেখি মরদেহটি আমার বাবার।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলুর রশিদ জানান, স্থানীয় একজন বাঁশঝাড়ের কাছের জমিতে গরু চড়াতে গিয়ে একটি মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে প্রাথমিক সুরতাহাল শেষে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য কাজ করছে চিরিরবন্দর থানা পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ইউনিয়ন পরিষদ নির্বাচন পীরগেঞ্জে আওয়মীলীগ ৭, সতন্ত্র ৩

সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরের ৬ উপজেলায় ঈদের জামাত

দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র মিষ্টি উপহার

যক্ষারোগ প্রতিরোধে ইমামদের নিয়ে পঞ্চগড়ে নাটাবের মতবিনিময় সভা

সকল শোককে শক্তিতে পরিণত করে আবির্ভূত হয়েছেন জননেত্রী শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

খানসামায় টিসিবি’র সয়াবিন তেল চুরির দায়ে আটক ১

রাণীশংকৈলে সড়ক ঘেঁষে মুরগীর লিটারের স্তুপ

পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাজু সম্পাদক হাসিনুর

হাজিরা খাতায় স্বাক্ষর করা হলো না রাণীশংকৈলের সমাজ কর্মীর

ঠাকুরগাঁওয়ের উদ্যোক্তা বাড়াচ্ছে পিছিয়ে নেই নারীরা