Tuesday , 11 July 2023 | [bangla_date]

বিএনপির বিভাগীয় পদযাত্রা সফল করতে দিনাজপুরে জরুরী সভা

দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুরে বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রা সফল করার লক্ষ্যে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
‘দেশ বাঁচাতে মেহনতি মানুষের রংপুর বিভাগীয পদযাত্রা আগামী ১৯ জুলাই দিনাজপুরে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর শহরের বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত জরুরী সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
জরুরী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাবেক এমপি মোঃ মোশাররফ হোসেন, বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম মনজু। আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি আলহাজ্ব আখতারুজ্জমান মিঞা, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন প্রমূখ।
সভায় জেলা বিএনপির সকল অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও জেলার ২২টি ইউনিটের বিএনপি’র বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে দিনাজপুর জেলা বিএনপি’র সাবেক সাধােণ সম্পাদক মরহুম মুকুর চৌধুরী’র সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে মুনাজাত পরিচালনা করেন জেলা বিএনপি’র সহ-সভাপতি মাহবুব আহমেদ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পাহারা বসাবেন আ’লীগ যেন মাথা চারা না দিতে পারে কামাল আনোয়ার আহম্মেদ

বিরামপুরে ধান খেতে সাঁওতাল নারীর রক্তাক্ত মরদেহ

বীরগঞ্জে বিক্রি হচ্ছে রঙিলা জাতের ফুলকপি

পঞ্চগড়ে জেলা পর্যায়ে নামজারি ও হোল্ডিং এন্ট্রি বিষয়ক প্রশিক্ষণ

বীরগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আগাম মুকুলে ছেয়ে গেছে আমবাগান, কুয়াশা নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

বীরগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন মেয়র মোশারফ হোসেন

বীরগঞ্জে ৪৩ তম বিজ্ঞান ও প্রযুক্তি সাপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু

চিরিরবন্দরে ঘোড়া দিয়ে হালচাষ, দেখতে উৎসুক মানুষের ভিড়

গাজীপুর থেকে অপহৃত মুফতি মহিবুল্লাহকে শেকলবাঁধা অবস্থায় পঞ্চগড় থেকে উদ্ধার