Tuesday , 11 July 2023 | [bangla_date]

বীরগঞ্জে কেরাত প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে মুগ্ধতা রক্তযোদ্ধা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে কেরাত প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দক্ষিণ সুজালপুরে মঙ্গলবার(১১ জুলাই -২০২৩) দুপুরে মুগ্ধতা রক্তযোদ্ধা সমাজকল্যাণ সংস্থা বাংলাদেশ এর আয়োজনে দক্ষিণ সুজালপুর কেন্দ্রীয় গোরস্থান নূরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় আবাসিক ছাত্রদের মাঝে দুপুরের খাবার পরিবেশন,আলোচনা সভা, কেরাত প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মুগ্ধতা রক্তযোদ্ধা সমাজকল্যাণ সংস্থা বাংলাদেশ এর সাধারণ সম্পাদক নূরনবী নাসিম এর সঞ্চালনায় ও কাওসার আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক রুবেল ইসলাম শাহ।

এসময় অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা রুবেল ইসলাম শাহ বলেন, মুগ্ধতা রক্তযোদ্ধা সমাজকল্যাণ সংস্থা বাংলাদেশ রক্তদানের পাশাপাশি আর্তমানবতায় বিভিন্ন সমাজ সেবামুলক কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজ এই মাদ্রাসায় দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আবাসিক ছাত্রদের জড়তা দূর করার জন্য কেরাত প্রতিযোগিতা আয়োজন করি, যার ফলে শিক্ষার্থীদের জড়তা দূর হবে। আর এই মহতী উদ্যোগে গ্রহন করার জন্য সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসায় মুহতামিম মাওলানা রবিউল ইসলাম, হাফেজ মো: আবদুল্লাহ, ক্বারী মো: মাসুম বিল্লাহ সহ মুগ্ধতা রক্তযোদ্ধা সমাজকল্যাণ সংস্থা বাংলাদেশ এর সহ সভাপতি বিয়েল ইসলাম, সাকিব ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফ ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সভাপতি এনায়েতুল্লাহ সিয়াম সহ আরো অনেকেই। পরে কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। কেন্দ্রীয় কমিটির ৩০ জন স্বেচ্ছাসেবক এবং মাদরাসার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ছাত্র মৈত্রী’র শিক্ষা উপকরণের দাবীতে দিনাজপুরে অবস্থান কর্মসূচী সমাপনী

ঠাকুরগাঁওয়ে শিশু নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

পরিচয় মিলেছে ভাইরাল সেই নারী চিকিৎসকের

পঞ্চগড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন

হরতালে হাবিপ্রবিতে হয়েছে ক্লাস-পরীক্ষা দিনাজপুরে ঢিলেঢালা ভাবে হরতাল পালিত \ জেলা বিএনপি সভাপতিসহ ৪০জন আটক

শশুর ও স্বামী পলাতক, শ্বাশুড়ী আটক ঘোড়াঘাটে স্বামীর নির্যাতনে গৃহবধুর মৃত্যু

ঠাকুরগায়ে কালবৈশাখী ঝড় কেড়ে নিল কৃষকের স্বপ্ন

খানসামায় প্রধান শিক্ষক দীনেশ সরকারের বিদায় সংবর্ধনা

বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ”অবসরে”

ঠাকুরগাঁও -৩ আসনের এমপি জাহিদুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত