Saturday , 15 July 2023 | [bangla_date]

নবরূপীর ঈদ পূনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর আয়োজনে প্রতি বছরের মত এবারও নবরূপী চত্বরে শুক্রবার রাতে ঈদ পূনর্মিলনী, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নবরূপীর সহ-সভাপতি মানস ভট্টাচার্য’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নবরূপীর সাধারন সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল। আলোচ্যক হিসেবে আলোচনা করেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি রবিউল আউয়াল খোকা ও টেকনিক্যাল কলেজের সাবেক অধ্যাপক কামরুজ্জামান আক্তার, শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতি জোট দিনাজপুর এর সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নবরূপীর অর্থ সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ। আলোচনায় সভায় বক্তারা বলেন, অসাম্প্রদায়ীক চিন্তা-চেতনার মাধ্যমে নবরূপী পূজা, ঈদ, বৈশাখী অনুষ্ঠান করে আসছে। এতে এই যান্ত্রিক যুগে মানুষের প্রতি মানুষের ভালোবাসার সেতুবন্ধন রচনা করবে। মানবতা প্রতিষ্ঠিত হবে হৃদয়ে। নবরূপীর নাট্য সম্পাদক শামীম রাজা’র সঞ্চালনায় এবং সংগীত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদের পরিচালনায় নবরূপী সুরবানী শিক্ষা কেন্দ্রের শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল সিএজি কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রম ও আলোচনা সভা

রাণীশংকৈলে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

বীরগঞ্জে ১০ম স্কাউটস সমাবেশ শুরু

পীরগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা ঃ আটক ৪

বিরামপুরে ‘পদ্মা’র পর ‘সেতু’ও মারা গেল \ বেঁচে রইল ‘স্বপ্ন’

বীরগঞ্জে ৭ দফা দাবিতে জাতীয় হিন্দু মহাজোটে মানববন্ধন কর্মসূচি

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে প্রযুক্তি নির্ভর নৈতিক শিক্ষায় আলোকিত করে তুলতে হবে —-হুইপ ইকবালুর রহিম এমপি

ঠাকুরগাঁওয়ে আলু ক্ষেতে ধনপতি কৃষকের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ

আইকন কোচিং সেন্টারের এইচএসসি-২০২৫  পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

আইকন কোচিং সেন্টারের এইচএসসি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

কাহারোলে প্রাকৃতিক দুর্যোগে ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ