Saturday , 22 July 2023 | [bangla_date]

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, হরিপুরে যুবক গ্রেফতার

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের নিয়ে কটূক্তিমূলক পোস্ট করার অভিযোগে আমানুল্লাহ আমান(২৮ )নামে এক যুবককে গ্রেফতার করেছে হরিপুর থানা পুলিশ।

শনিবার (২২ জুলাই) উপজেলার খামার হঠাৎ পাড়া এলাকা থেকে ভোরবেলায় তাকে গ্রেফতার করা হয়।
আমানুল্লাহ আমান উপজেলার আমগাও ইউনিয়নের খামার হটাৎপাড়া গ্রামের পল্লী চিকিৎসক আবু তালেবের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের উদেশ্য করে মানহানিকর এবং কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাপ্ত করাসহ সরকার উৎখাতের প্রচেষ্টা ও মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়।

মামলার বাদী হরিপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান জানান, আমি আওয়ামী লীগের একজন আদর্শিক কর্মী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় নেতাকর্মীদের নিয়ে দেয়া কুরুচিপূর্ণ পোস্টে আমি সংক্ষুব্ধ হয়েছি। দলীয় সভানেত্রীর সম্মানহানি আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। সেজন্যই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

হরিপুর থানা ওসি(তদন্ত) শহিদুর রহমান বলেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের উদেশ্য করে মানহানিকর এবং কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার অপরাধে মামলা রুজু করে আমানুল্লাহ আমানকে আটক করে আজ শনিবার তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জীবন ও সম্পদের নিরাপত্তাসহ র্নিবিগ্নে পৈত্রিক সম্পত্তিতে বাড়ি নির্মাণ পরিবেশের দাবীতে দিনাজপুরে বয়োবৃদ্ধ বোনদের সংবাদ সম্মেলন

দিনাজপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

বোদায় সিপিবির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অবশেষে আলোর মুখ দেখছে ফুলবাড়ী উপশহর প্রকল্প

পবিত্র মাহে রমজান উপলক্ষে বোদা নগর কুমারী কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করলো ছাত্রদল

খানসামায় লাখ টাকার ছাদ বাগান সবুজ বিপ্লব থেকে মরুভূমি

পার্বতীপুরে বড় বাড়ীর দূর্গাপূজাঁয় থাকছে পৌরাণিক নানা কাহিনি

পীরগঞ্জে সাংবাদিকের পিতার ইন্তেকাল

তেঁতুলিয়ায় ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়মিত স্কুল মুখি করতে পথশিশু কল্যাণ ট্রাস্টের আলোচনা সভা

আটোয়ারীর ‘রসেয়া সবুরন নেছা দাতব্য চিকিৎসালয়’টি শীঘ্রই চালু হতে যাচ্ছে