Saturday , 19 August 2023 | [bangla_date]

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দিনাজপুরে বিএনপির পদযাত্রা

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে দিনাজপুরে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুর জেলা বিএনপি ও সকল অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে এই পদযাত্রার আয়োজন করা হয়।
শনিবার বিকেল সাড়ে ৪টায় জেল রােডস্থ দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা চৌধুরী হিরা, আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা, দিনাজপুর বিএনপি সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল প্রমূখ।
সমাবেশ শেষে জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিশাল পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সমাবেশের আগে বিভিন্ন উপজেলা হতে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা দলীয় সামনে পদযাত্রা ও সমাবেশে যোগ দেয়।
পদযাত্রায় জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু আলহাজ মাহবুব আহমেদ মোজাহারুল ইসলাম আলহাজ্ব সুলাইমান মোল্লা, অধ্যক্ষ খোরশেদ আলম মতিসহ সকল সহসভাপতিবৃন্দ, যুগ্ম সম্পাদক আ ন ম বজলুর রশিদ, শাহিন সুলতানা বিউটিসহ সকল যুগ্ম সম্পাদক, সম্পাদক মন্ডলীর অন্যান্য সদস্য ও বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকারের জন্মগত ঠোঁট কাঁটা, তালু কাঁটা রোগীদের বিনামূল্যে অপারেশন ক্যাম্প

বঙ্গবন্ধু কন্যার দেশপ্রেমই তাঁকে সাফল্যের স্বীকৃতি দিয়েছে-মাহমুদ আলী এমপি

হরিপুরে পাগলের কুড়ালের কোপে ধান ব‍্যবসায়ীর মৃত্যু

রক্তদানে উৎসাহিত করতে দিনাজপুরে মেডিকেল ক্যাম্প

বীরগঞ্জে ঢেপা নদী ভাঙ্গনে, দুশ্চিন্তায় নদী পাড়ের অসহায় মানুষ

দিনাজপুরে শীতার্ত মানুষের মাঝে লন্ডন প্রবাসীর শীতবস্ত্র বিতরণ

কৃষক সমিতির জেলা সম্মেলনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাজার বিপনন ব্যবস্থা যদি কৃষকবান্ধব না হয় তাহলে এই অবস্থা আরও ভয়াবহ চেহারা ধারণ করবে

নিহত বিএনপি নেতার আরেফিনের দাফন সম্পন্ন পঞ্চগড়ে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পুলিশের ৫ মামলায় আসামী প্রায় ১৩০০ \ গ্রেফতার ৮

দিনমুজুর বাবার চার সন্তানের জন্মদিনে খাদ্যসামগ্রী উপহার বসুন্ধরা শুভসংঘ

দিনাজপুরে আগুনে বাড়িঘর পুড়ে নি:স্ব পরিবারের পাশে রক্তদাতারা