Sunday , 27 August 2023 | [bangla_date]

বীরগঞ্জে প্রতারক চক্রের মূলহোতা আটক

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে চাকুরির প্রলোভন দিয়ে অভিনব পদ্ধতিতে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে তাফহিমুল হোসাইন নামীয় এক প্রতারক চক্রের মূলহোতাকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৭ আগষ্ট -২০২৩) দুপুরে সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামে খাজিদা ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তাফহিমুল হোসেন ঠাকুরগাঁও জেলার হারিপুর উপজেলার বহরামপুর গ্রামের ইরফান আলীর ছেলে।

প্রতারক চক্রের মূলহতো কে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে নিয়ে আসা হলে, প্রতারকের সামনে সেখানেই উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী সাংবাদিকদের বলেন, প্রতারক তার নাম ঠিকানা গোপন করে যত্রতত্র অপকর্মে লিপ্ত আছে।

প্রতারক নিজেও তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য বলে স্বীকার করেছে।

প্রাথমিকভাবে প্রতারক চক্রের মূলহোতার নাম পরিচয় সঠিক কিনা সন্দেহ রয়েছে।

প্রতারণার বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, মনোয়ার হোসেন ও আল মামুন নামের দু’জন মৌখিকভাবে অভিযোগের ভিত্তিতে রবিবার দুপুরে বীরগঞ্জ উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে খাতিজা ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূলহতোকে আটক করা হয়।

প্রাথমিকভাবে জিজ্ঞাসা করে জানা যায়, প্রাতারক বিভিন্ন সময় নাম পরিচয় গোপন করে একের পর এক প্রতারণা জালিয়াতি তথ্য পাওয়া গেছে।

তিনি চাকুরি দেওয়ার নাম করে তরুণ প্রজন্মের প্রায় ৬৩ জন যুবক-যুবতীদের নিকট মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।

তাফহিমুলের বিরুদ্ধে হরিপুর থানায় তিনটি গ্রেফতারি পরোয়ানা সহ সাজাপ্রাপ্ত আসামী হিসাবে পলাতক থাকার তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্নস্থানে অনেক প্রতারণা ও জাল-জালিয়াতির মামলা রয়েছে বলে সে নিজেই স্বীকার করেছে।

তিনি আরও বলেন, যেহেতু প্রতারক হরিপুর থানার মোষ্ট ওয়ান্টেট আসামী, বার্তা প্রেরন করেছি সেখানকার পুলিশ এসে তাকে সেখানেই নিয়ে যাবে।

প্রতারককে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনা হলে সে সময় সহকারী কমিশনার ভূমি রাজকুমার বিশ্বাস সহ অভিযোগকারীরা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দিনাজপুর সদর আসনে বেগম খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে ঘোষণার দাবি

পঞ্চগড়ে পানি উন্নয়ন বোর্ডের ফাউন্ডেশন কমিটি গঠন বিষয়ক কর্মশালা

আটোয়ারীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও পথ সমাবেশ

গ্রীষ্মে ফের বাড়তে পারে করোনা, প্রধানমন্ত্রীর ৩ নির্দেশনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁও আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল সমাবেশ

লুটের পর আশুরা বিলের ইট নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা

পঞ্চগড়-১ আসনে আ’লীগের মনোনয়ন নিলেন ৮ জন

খানসামা থানায় নবাগত ওসি চিত্তরঞ্জন রায়ের যোগদান

জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর রংপুর বিভাগীয় কমিশনারের মত বিনিময় সভা

পঞ্চগড়ে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা