Thursday , 31 August 2023 | [bangla_date]

সরকার দরিদ্র অসহায় অসুস্থ এসব মানুষদের ভুলে যায়নি -মজাহারুল হক প্রধান এমপি

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান বলেছেন, সরকার দরিদ্র অসহায় অসুস্থ এসব মানুষদের ভুলে যায়নি। তাদের চিকিৎসা সহায়তা দিতে সবসময় পাশে আছে এবং থাকবে। এই সরকারের আমলেই সরকারি হাসপাতালগুলোতে জটিল রোগ নির্ণয়, চিকিৎসা নামমাত্র খরচে করা হচ্ছে। আর এসব কেবলমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই নিশ্চিত করেছে। তিনি গতকাল বুধবার দুপুরে পঞ্চগড়ের শহর সমাজ সেবা অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ক্যান্সার, কিডনিসহ জটিল ছয়টি রোগে আক্রান্ত দরিদ্র রোগীদের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক অনুদানের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জাকিয়া খাতুন ও সমাজসেবার সহকারী পরিচালক মো. মাসুম আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর সমাজ সেবা কর্মকর্তা মো. ওয়ালিউল হক। অনুষ্ঠানে পৌর এলাকার ক্যান্সার, কিডনিসহ জটিল ছয়টি রোগে আক্রান্ত ৪২ জনের মাঝে প্রত্যেককে ৫০ হাজার করে মোট ২১ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর-১ আসনের নির্বাচনে নিয়ামকের ভুমিকায় সংখ্যালঘু ভোটার ধানের শীষ ও দাঁড়িপাল্লা হাড্ডা হাড্ডি লাড়াই

পীরগঞ্জে দুই দোকানদারকে জরিমানা

রংপুর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রস্তুতি সভা

একটি দল বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না ………..রেলপথমস্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি

ঢাকা থেকে ছেড়ে আসা রাণীশংকৈলগামী নাবিল কোচে ডাকাতি

পাকিস্তানকে কাঁদিয়ে ফের চ্যাম্পিয়ন ইংল্যান্ড

বীরগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমম্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রতিবন্ধীদের সুদমুক্ত ঋনের চেক বিতরণ

রাণীশংকৈল উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনের ঘোষণা

ঠাকুরগাঁওয়ে দৈনিক করতোয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালিত