Saturday , 9 September 2023 | [bangla_date]

বোদায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মষ্টমী পালিত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ সারা দেশের ন্যায় পঞ্চগেড়র বোদায় সনাতন ধর্মালম্বীদের বৃহৎ অনুষ্ঠান ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথী গতকাল বুধবার আরম্ভড়পুর্ন ভাবে পালিত হয়েছে। উপজেলা শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরের আয়োজনে এ উপলক্ষে একটি বনাঢ়্য শোভাযাত্রা বোদা পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে গোবিন্দ জিউ মন্দিরের গিয়ে শেষ হয়। গোবিন্দ জিউ মন্দিরের সদস্য বিমল সেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, পৌর মেয়র আলহাজ¦ আজাহার আলী, বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায়, উপজেলা হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি পরেশ চন্দ বর্মন প্রমুখ।
জানা যায়, কৃষ্ণের আবির্ভাব ঘটেছিল প্রায় ৫ হাজার বছর আগের। পৌরাণিক কাহিনী অনুসারে, সেই সময় কে বলা হত দ্বাপর যুগ। অসুররা ছিল খুবই অত্যাচারী। তাদের অত্যাচারে সকলেই অতিষ্ঠ হয়ে ওঠে। দিন দিন অসুরদের অত্যাচার এতই বেশি হয়ে উঠে যে দেবদেবীগণ ক্ষীর সমুদ্র তীরে গিয়ে ভগবানের কৃপা প্রার্থনা করতে থাকেন। তাঁদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে শুধুমাত্র ব্রহ্মাকে অবগতির জন্য দৈববাণীতে বলে, হে ব্রহ্মা, আমি খুব তাড়াতাড়ি যদুবংশীয় রাজাদের রাজধানী মুথরা রাজা সুরসেনের পুত্র বসুদেবের সন্তান রূপে দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত হব। ধরিত্রী দেবসহ তোমরা আমার নির্দেশ অনুসারে দ্বারকা, মথুরা এবং ব্রজের বিভিন্ন স্থানে গিয়ে জন্মগ্রহণ করবে। তখন উগ্রসেন নামে মথুরার এক রাজা ছিলেন। প্রচন্ড রকমের ধার্মিক থাকলে কি হবে, তাঁর ছেলে কংস ছিলেন খুবই অত্যাচারী। কংসের অত্যাচারের মাত্রা এতটাই বেশি ছিল যে নিজের পিতা উগ্রসেনকেও সিংহাসনচ্যুত করে কারাবন্দি করতে দ্বিধাবোধ করেননি। নিজেই মথুরায় রাজত্ব শুরু করে। আবার এই কংসই আরাধনা করে বর লাভ করেছিলেন, তাঁর বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তান ছাড়া অন্য কোন ভাবে তাঁর মৃত্যু হবে না। ভাদ্র, মাসের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

৭ দফা বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে নারী উন্নযন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্ক’র সংবাদ সম্মেলন

হরিপুর উপজেলা প্রেসক্লাবের কনিষ্ঠ সাংবাদিক নুর মোহাম্মদ এর জন্মদিন পালন

দিনাজপুর ভলিবল ফ্রেন্ডস এর আয়োজনে ঈদ পুনর্মিলনী প্রীতি ভলিবল ম্যাচ ও ক্রীড়া সংগঠককে সংবর্ধনা প্রদান

হরিপুরের জনগণের সেবক হয়ে কাজ করতে চাই-আব্দুল হামিদ

দিনাজপুরে জুলাই বিপ্লবের গল্প লিখনের আয়োজন বসুন্ধরা শুভসংঘের

ঠাকুরগাঁওয়ে নৌকা প্রার্থীর পিতাকে কটুক্তি করায় প্রতিবাদ সভা

পীরগঞ্জে গ্রামীন ব্যাংক কর্মকর্তার টাকা ছিনতাই ঃ ৪ যুবকের নামে মামলা

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য “সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ” বিষয়ক সভা

বীরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মর্মান্তিক মৃত্যু

হিলি বন্দরে বেড়েছে আমদানি-রপ্তানি, ফিরেছে কর্মচাঞ্চল্যতা