Monday , 25 September 2023 | [bangla_date]

ঠাকুরগাঁও পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন বিষয়ে সংবাদ সম্মেলন

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার উন্নতিকরণ ও জলাবদ্ধতা নিরসন সম্বলিত উদ্যোগ সমাধান বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২৫ সেপ্টেম্বর সোমবার ঠাকুরগাঁও প্রেসক্লাব দ্বিতল ভবনের আধুনিক ভিআইপি হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলোবৃন্দ (২৩ তম কাস) এর আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল ম্যানেজার মো: আলী এজাদ, প্যানেল গেস্ট দ্রৌপদী দেবী আগারওয়ালা, মামুন অর রশিদ, সালেকুল হক টুলু, রানৈতিক ফেলো কোরবান আলী, মোছা: নাজমা পারভীন, মো: আলমগীর হক প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয় ইতিপূর্বে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ শীর্ষক কর্মশালায় অংশগ্রহনকারীদের উত্থাপিত ”পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থার উন্নতিকরণ ও জলাবদ্ধতা নিরসন” বিষয়টি উঠে আসে। এ বিষয়ে উল্লেখিত ৩জন রাজনৈতিক ফেলো সরেজমিনে পরিদর্শন পূর্বক একটি রিপোর্ট তৈরী করে তা পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগমের কাছে জমা দিলে তিনি তা সমাধানের আশ্বাস প্রদান করেন। সংবাদ সম্মেলনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্যানেল গেস্ট, রাজনৈতিক ফেলোবৃন্দ ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ঠাকুরগাঁও সাংবাদিকদের মৌন প্রতিবাদ ও মানববন্ধন

হরিপুরে মোটরসাইকেল চুরির সময় জনতার হাতে চোর আটক

জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় দিনাজপুরে ২১ দিনব্যাপী অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষন শুরু

পরীমণির মুক্তি চেয়ে প্রেসক্লাবে বিক্ষোভ

গণসংযোগে ব্যস্ত দিনাজপুর-৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.এম আমজাদ

বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

তেঁতুলিয়ায় খাদ্য গুদামে ধান চাল সংগ্রহ শুরু

​ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্রই একমাত্র সমাধান: বাইডেন

পীরগঞ্জে বাজেট নীরিক্ষা কার্যক্রম পরবর্তী মতবিনিময় সভা

আটোয়ারীতে অগ্নিকান্ডে ১৭ পরিবার খোলা আকাশের নীচে