Monday , 2 October 2023 | [bangla_date]

মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হলো লিমা, খুশি বাবা-মা

বিরামপুর প্রতিনিধি \ দিনাজপুরের বিরামপুর উপজেলায় নাইমা আক্তার লিমা নামের এক মাদরাসাছাত্রী মেয়ে থেকে হঠাৎ ছেলেতে রূপান্তরিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর উপজেলার জোতবানী ইউনিয়নের কসবা সাগরপুর গ্রামে এ ঘটনা ঘটে। কোনো অস্ত্রোপচার ছাড়াই লিমার এই শারীরিক পরিবর্তনে অবাক তার পরিবার ও এলাকাবাসী।
লিয়া ওই গ্রামের করম আলী ও পিয়ারা খাতুন দম্পতির সন্তান। সে স্থানীয় চত্বরপুর দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনা নিশ্চিত করেছেন জোতবানী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দছির উদ্দিন।
পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য দছির উদ্দিন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও খাবার খেয়ে ঘুমাতে যায় লিমা। বুধবার সকালে ২৭ সেপ্টেম্বর ঘুম থেকে উঠে হঠাৎ লিয়া তার শারীরকি পরিবর্তন লক্ষ্য করে। এই পরিবর্তনের কথা সে প্রথমে দাদিকে ও পরে মাকে জানায়। পরে বিষয়টি জানাজানি হলে তাকে দেখতে অসংখ্য মানুষ বাড়িতে ভিড় করে।
লিমা বলে, মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। বুধবার সকালে ঘুম থেকে উঠে হঠাৎ আমার শারীরিক পরিবর্তনগুলো খেয়াল করি। বুঝলাম আমি পুরুষে রূপান্তরিত হয়েছি। বিষয়টি আমি আমার দাদি ও মাকে জানাই।
লিমার দাদি রহিমা বিবি বলেন, আমার নাতনি তার শারীরিক পরিবর্তনের কথা আমাকে জানায়। আমি নিজে তার এ পরিবর্তন দেখেছি।
লিমার মা পিয়ারা খাতুন বলেন, আমাদের পরিবারে এক ছেলে এক মেয়ের মধ্যে লিমা বড়। শারীরিক পরিবর্তনের কথা প্রথমে ওর দাদিকে ও পরে আমাকে জানায়। কথাটি শুনে প্রথমে আমি বিশ্বাস করি নাই। পরে দেখে বিশ্বাস করেছি।
বাবা করম আলী বলেন, আল্লাহতালার ইচ্ছায় আমার মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে। এতে আমরা বাবা-মা খুশি। ওর নাম এখনো পরিবর্তন করা হয়নি। তবে তার পোশাক-পরিচ্ছেদ পরিবর্তন আনা হয়েছে।
জোতবানী ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, আমি লিমার মা-বাবার মুখে ঘটনাটি শুনে নিশ্চিত হয়েছি। লিমাকে দেখতে অনেক মানুষ ভিড় করছেন। তিনি আরও জানান, লিমার নাম পরিবর্তন করে এবং ছেলের পোশাক পরিয়ে আগামী শুক্রবার গ্রামের মসজিদে তুলে নিয়ে দোয়া খায়ের করা হবে।
এ বিষয়ে দিনাজপুর সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী বলেন, ঘটনাটি সচরাচর ঘটে না। তবে হরমোনজনিত কারণে এমনটা হতে পারে। এখানে আইনী কিছু বিষয়ও আছে। এ ঘটনায় ওই পরিবারকে মেডিকেল সার্টিফিকেট নেওয়ার পরামর্শ দেন সিভিল সার্জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ভিক্ষুক সদস্যদের মাঝে সুদ মুক্ত ঋন বিতরণ ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে বরই চাষে কৃষকের ভাগ্য বদল

রাণীশংকৈলে বিষমুক্ত রঙিন ফুলকপি সাংবাদিকদের মাঝে বিতরণ

তেঁতুলিয়ার বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা

প্রায় দুইশ বছরের ঐতিহ্য নিয়ে দিনাজপুরে চৈত্র সংক্রান্তিতে ঐতিহ্যবাহী চরক পূজা ও মেলা মিলন মেলায় পরিনত

হরিপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা

আটোয়ারীতে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

হাবিপ্রবিতে আন্ত:অনুষদীয় বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট এর উদ্বোধন

বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ব্লাড সুগার টেষ্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ৫ হাজারের বেশি