Wednesday , 4 October 2023 | [bangla_date]

হাবিপ্রবি ক্যাম্পাসে একশো কুকুরকে জলাতঙ্ক ভ্যাকসিন-খাদ্য ও সুপেয় পানি সরবরাহ

সোমবার এই প্রথম জলাতঙ্ক রোগ নির্মূল করতে ব্যতিক্রমধর্মী উদ্দ্যোগ গ্রহন করে জেলা ভ্যাটেরিনারি হাসপাতাল ও উপজেলা প্রানিসম্পদ দপ্তর। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ও আর্ন্তজাতিক ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েশন এর সহযোগিতায় বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাসে প্রায় একশো কুকুরকে জলাতঙ্ক মুক্ত করতে ভ্যাকসিন ও কুকুরদের মাঝে খাবার এবং সুপেয় পানি সরবরাহ করা হয়।
বিশ^ জলাতঙ্ক দিবসকে সামনে রেখে আগামী ২০৩০সালের মধ্যে জলাতঙ্ক র্নিমূলে এই ব্যতিক্রমধর্মী উদ্দ্যোগের সাথে ছিলেন বিশ^বিদ্যালয়ের আইভিএসএ’র প্রধান উপদেষ্টা ও ভিএএস অনুষদের ডিন অধ্যাপক ড. উম্মে সালাম, উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ খালেক হোসেন, অধ্যাপক ড. বেগম ফাতেমা জোহরা, মেডিসিন সার্জারী এন্ড অবস্টেট্রিকস বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ ফারুক, দিনাজপুর জেলা ভেটেরিনারি অফিসার ড. আশিকা আকবর তৃষা, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ সারোয়ার হাসান।
জেলা ভেটেরিনারি অফিসার ডাঃ আশিকা আকবর তৃষা বলেন, ক্যাম্পাসে কুকুর গুলোকে ভ্যাকসিন করে আমরা ক্যাম্পাসকে জলাতঙ্ক মুক্ত করার যে, প্রত্যায় নিয়েছি আশা করি সেটি সফল হবে। এখন কুকুরগুলোর প্রজনন সময় চলছে। এই সময় আমরা যদি, কুকরগুলোকে খাবার দেই, বিরক্ত বা উত্যক্ত না করি তাহলে তারা সুরক্ষিত থাকবে, আমরাও সুরক্ষিত থাকতে পারবো। আমাদের লক্ষ্য-২০৩০ সালের মধ্যে জলাতঙ্ক মুক্ত বাংলাদেশ গড়া। আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা উন্নত বিশে^ যাওয়ার যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নকে সফল করার জন্য আজকের এই শুরুটি একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জের ডাঃ মুনিরের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

রাণীশংকৈল ওসি’র ব্যাতিক্রম উদ্যোগ

রাণীশংকৈল ওসি’র ব্যাতিক্রম উদ্যোগ

আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

আটোয়ারীতে ৫ দফা দাবিতে জামায়াতে  ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আটোয়ারীতে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনে দিনাজপুর পলিটেকনিকের তিন রোভারের ১৫০ কিলোমিটার পদযাত্রা

আলু ৫০ পেয়াজ ৮০ রাণীশংকৈলে বাজার মনিটরিংয়ের অভাবে দাম বেশি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আইনজীবির বাসায় চুরি চোর আটক !

বালিয়াডাঙ্গীতে জামায়াত-বিএনপি’র ৮৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি কাস্টমসের মিষ্টি বিনিময় ও আলোচনা সভা

ফেনীতে পুলিশ-যুবক হাতাহাতি, ৩ পুলিশ সদস্য ক্লোজড