Wednesday , 4 October 2023 | [bangla_date]

পঞ্চগড়ে আনসার ও ভিডিপির জেলা সমাবেশ

পঞ্চগড় প্রতিনিধি \পঞ্চগড়ে আনসার ও ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন আনসার ও ভিডিপির রংপুর রেঞ্জের পরিচালক মো: আব্দুস সামাদ। পরে সরকারি অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো: জহুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আনসার ও ভিডিপি সদর দপ্তরের পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মো: জিয়াউল হাসান, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট শফিউল আযম, জেলা এনএসআইর উপ পরিচালক মো: রাসেল জমাদার ও জেলা সমাজসেবার উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। বক্তব্য দেন সহকারী জেলা কমান্ড্যান্ট তৌহিদ উজ জামান, সার্কেল অ্যাডজুট্যান্ট সুলতানা রাজিয়া, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাসানুর রহমান প্রমূখ। আলোচনা সভা শেষে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বিশেষ পুরস্কারসহ ৯টি বাইসাইকেল, ২২টি ছাতা ও ২১৪টি মগ উপহার দেয়া হয়। জেলা সমাবেশে জেলার পাঁচ উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে কলেজ ছাত্রীকে উত্যক্ত, দুই যুবক আটক !

ঠাকুরগাঁওয়ে বড়গাও ইউনিয়নের ভুলিল – ফারাবাড়ির গ্রামীণ সড়কের গাছ কেটে ফেলার চেয়ারম্যানের হরিলুট ভেস্তে দিলেন ইউএনও !

ঠাকুরগাঁওয়ে ৭৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনা সকল প্রকার কুচক্রীমহলকে  উৎখাত করবেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনা সকল প্রকার কুচক্রীমহলকে উৎখাত করবেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বীরগঞ্জে গাঁজারগাছ, গাঁজা ও ফেনসিডিল সহ ৭জন গ্রেফতার

বীরগঞ্জে সবজির দাম কমায় ক্রেতাদের মুখে স্বস্তির হাসি

পদ্মা সেতু আর স্বপ্ন নয়, বাস্তব -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে এইচপিভি ভ্যাকসিনেশন প্রচার ক্যাম্পেইন সমন্বয় সভায় বক্তারা এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন

রাণীশংকৈলে বর্ষা এলেই বাড়ে ছাতা কারিগরদের কদর