Wednesday , 10 February 2021 | [bangla_date]

কাহারোলে ২৬৯ জন ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ, ছাতা ও টিফিন বক্স বিতরণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:-দিনাজপুরের কাহারোল উপজেলায় ২৬৯ জন ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ, ছাতা ও টিফিন বক্স বিতরণ করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। মঙ্গলবার বিকেলে উপজেলা অডিটরিয়ামে নারী উন্নয়ন ফোরাম এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসব উপকরণ বিতরণ করা হয়। এসময় মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন, বাল্য বিবাহ বন্ধে নারী শিক্ষার্থীদের মুখ্য ভুমিকা পালন করতে হবে। সমাজে নানান ধরনের সমস্যার কারণে অভিভাবকগণ অল্পবয়সেই মেয়েদের বিয়ে দিতে চান, সেদিকে সজাগ থেকে অভিভাবকদের বুঝাতে হবে মেয়েদেরকেই। এক কথায় নারী শিক্ষার্থীরা সজাগ থাকলে সমাজ থেকে বাল্য বিবাহ বন্ধ করা সম্ভব। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা নারী উন্নয়ন ফোরাম এর সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক প্রমুখ। উপজেলা নারী উন্নয়ন ফোরাম এর সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি আক্তার জানান, লেখাপড়ায় আরও বেশি মনোনিবেশ ও উৎসাহিত করতে নারী উন্নয়ন ফোরাম হতে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ২৬৯ জন ছাত্রীর মাঝে এই উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব কুমার বাগচী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে ঢাকায় একজনের মৃত্যু

আইডিইবি মহিলা ও পরিবার কল্যাণ পরিষদ জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল

পীরগঞ্জে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান

দিনাজপুর শিল্পকলা একাডেমির উদ্দ্যোগে জেলা উপজেলার দুইশত শিল্পীরা মাতিয়ে তুলল গণ জাগরণের সাংস্কৃতিক উৎসব

রাণীশংকৈলে ইএসডিও প্রকল্প অফিসে সংবেদনশীল সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

বীরগঞ্জে আওয়ামী লীগ এর দোয়া ও ইফতার মাহফিল

ফুলবাড়ীতে ট্রাকটর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত তিন

পীরগঞ্জে আদিবাসি শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ

বৈশাখী সংস্কৃতি সমাবেশ ও কবিতার মাটি সংগঠনের সাহিত্য সংকলনের মোড়ক উন্মোচন