Monday , 23 October 2023 | [bangla_date]

বিষ দিয়ে ২টি পুকুরের ৫০ মণ মাছ নিধন, ৫ লাখ টাকার ক্ষতি

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিষ দিয়ে দুইটি পুকুরের মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে কে কাহারা উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ হাটপুকুর নামক দুটি পুকুরে বিষয় প্রয়োগ করে। এতে দুটি পুকুরের প্রায় ৫০ মণ মাছ মারা গেছে।

সোমবার ভোরবেলা মরা মাছগুলো ভেসে উঠলে পুকুরটির ইজারাদার মোতালেব হোসেন বিয়ষটি বুঝতে পারেন। সোমবারের দুপুরের মধ্যে পুকুরের পানিতে থাকা সব মাছ মারা গেছে।

কালমেঘ হাটপুকুরের ইজারাদার মোতালেব হোসেন জাননা, গেল ৫ বছরের বেশি সময় ধরে আমি পুকুর দুটো ইজারা নিয়ে মাছ চাষ করে আসছি। গত বছর ছোট পুকুরটিতে কে বা কাহারা বিষ প্রয়োগ করেছিল। গতরাতে বড় পুকুরে বিষ প্রয়োগ করেছে। ভোরবেলা মাছগুলো ভেসে উঠতে থাকলে আমি টের পায়। পরে কিছু মাছ সামান্য দামে বাজারে বিক্রি করেছি। বিষ প্রয়োগের কারণে প্রায় ৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে আমার।

স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, এলাকার এমনিতেই মাছের ঘাটতি রয়েছে। যদি এভাবে বিষ প্রয়োগ করে দুবৃত্তরা মাছ নিধন করতে থাকে। তাহলে আরও মাছের সংকট পড়বে। বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম ডন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক রনজিৎ সরকারের পিতার পরলোক গমনে বিভিন্ন মহলের শোক

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল ডিগ্রী কলেজে এইচ,এস,সি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়,প্রতিষ্ঠানে তালা দিলেন শিক্ষার্থীরা !

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা

বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ওয়ার্ল্ড  ভিশনের উদ্যোগে কর্মসূচীর  গুনগত মানের আত্ম পর্যালোচনা বিষয়ক কর্মশালার উদ্বোধন

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কর্মসূচীর গুনগত মানের আত্ম পর্যালোচনা বিষয়ক কর্মশালার উদ্বোধন

বীরগঞ্জ মডেল প্রোসক্লাবের সাথে সুধী সমাজের মতবিনিময় সভা

কাহারোলে অবৈধ দখলকৃত খাস জমির ধান কর্তন করলেন উপজেলা প্রশাসন

শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই উন্নত বাংলাদেশ গড়তে চাই —নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

বোচাগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন

বোচাগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন

বোচাগঞ্জে জহুরা ইন্ডাস্ট্রিজের ভিতরে ধান বোঝাই ট্রাকের কেবিনে ভয়াবহ আগুনে ঝলসে গেছে ট্রাকের ড্রাইভার ও হেল্পার