Tuesday , 31 October 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে জেলা মডেল মসজিদের উদ্বোধন !

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁওয়ে মডেল মসজিদ উদ্বোধন করা হয়। ৩০ অক্টোবর সোমবার সকালে পৌর শহরের আর্ট গ্যালারীতে অবস্থিত নব স্থাপিত মডেল মসজিদের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৬ষ্ঠ দফায় সারা দেশে একযোগে ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা মডেল মসজিদে উদ্বোধনী অনুষ্ঠান হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: জিয়াউর রহমান, সুপ্রিয় গ্রুপের চেয়ারম্যান ও জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো: বাবলুর রহমান, ঠাকুরাগঁও ইসলামিক ফাউন্ডেনের মাস্টার ট্রোইনার আবুল ফাত্তাহ, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সাবেক পৌর কাউন্সিলর মো: শফিউল এনাম পারভেজ, ঠাকুরগাঁও জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো: হায়দার আলী (বাবলু) প্রমুখ। অনুষ্ঠানে মসজিদের ইমাম, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সেবা না পেয়ে ডিসি অফিসের হেল্পডেস্ক ভাঙচুরের অভিযোগ

জেএসসি-জেডিসি পরীক্ষা আর হবে না

হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন ঠাকুরগাঁওয়ে কোরআন খতম, আলোচনা সভা ও র‌্যালি

কাহারোলে ভাঙ্গা কালভার্টের পার্শ্ব দিয়ে ঝুঁকি নিয়ে জনসাধারণের চলাচল

দেশ ও জনগণকে ভালবাসতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ইয়াবা সরবরাহ করতে এসে স্বামী-স্ত্রী আটক

দিনাজপুরে জবির শিক্ষার্থীদের উপর হামলা-মারামারির ঘটনায় আহত-১৪জন, আটক-৮জন

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণে গণসংবর্ধনা ও দোয়া মাহফিল

বোচাগঞ্জের নাফানগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমোতি ছাড়াই ২শ বছরের পুরনো শিমুল গাছ কাটার অভিযোগ

রাজবাড়ি দূর্গাপূজা মন্ডপে রাজদেবোত্তর এস্টেটের পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজিকে সংবর্ধনা