Friday , 10 November 2023 | [bangla_date]

জঙ্গিবাদমুক্ত সৃজনশীল জাতি গঠনে সাহিত্য-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি :
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল)আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শুদ্ধ সংস্কৃতির চর্চা একটি সুন্দর সমাজ গড়তে অপরিহার্য। সৃষ্টিশীল সমাজ গড়তে সাহিত্য ও সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। তিনি সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ও চর্চার পরিবেশ তৈরি করে দিয়ে গেছেন। শুদ্ধ সংস্কৃতি চর্চা মানুষকে মানবিক করে গড়ে তোলে। জঙ্গিবাদমুক্ত সৃজনশীল জাতি গঠনে সাহিত্য-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর ২০২৩) সন্ধায় কাহারোল উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা শিল্পকলা একাডেমিতে বাদ্যযন্ত্র প্রদান উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মীন আরা পারভীন, কাহারোল থানার ওসি মো. ফারুকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা প্রকৌশলী মো. ফিরোজ আহম্মেদ, উপজেলা শিল্পকলার সহ-সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, বিশিষ্ট সাংবাদিক শাহ আলম শাহি।
আলোচনা সভাটি পরিচালান করেন উপজেলা শিল্পকলার সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।
এর আগে ফিতা কেটে নব নির্মিত কাহারোল উপজেলা শিল্পকলা একাডেমির উদ্বোধন ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলবেঞ্চ, ল্যাপটপ প্রজেক্টও ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণ করেন এমপি গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুর বিজনেস গ্রুপ” প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দিনাজপুর বিজনেস গ্রুপ” প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আকবর আলি খান আর নেই

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত

সভাপতি শামশুদ্দীন – সম্পাদক শাহজাহান রাণীশংকৈলে অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক নির্বাচন

হরিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মাদক বিরোধী সাড়াশি অভিযানে মাদক কারবারী গ্রেফতার ও মামলা

দিনাজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে পুলিশের উদ্যোগে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা উদ্ধার ও ৪ আসামী আটক এবং ১৭ টি ওয়ারেন্ট নিষ্পত্তি

৮ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘু অধিকার আন্দোলনের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

‘পদ্মা সেতুতে ৩০ জুন থেকে যান চলাচল শুরু’