Sunday , 12 November 2023 | [bangla_date]

দিনাজপুরে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মী গ্রেফতার

দিনাজপুরের বিরামপুর ও ঘোড়াঘাটে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রোববার বিরামপুর পৌরশহরের ইসলাম পাড়া আনসার মাঠ এলাকা ও ঘোড়াঘাটের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন, বিরামপুর পৌরশহরের পূর্বপাড়া এলাকার আশরাফুল ইসলাম (৩৮), হাবিবপুর এলাকার মঞ্জুরুল ইসলাম (৪৪), ইসলামপাড়া এলাকার আকরাম আলী (৫০), জগদিসপুর এলাকার আব্দুল লতিফ (৫৫), ঈদগাহ আবাসিক এলাকার আনারুল ইসলাম (৩৮), দিওড় দক্ষিণপাড়া এলাকার মামুনুর রশিদ বাবু (৪০), একইর বাজার ময়নুদ্দিন সরকার (৬৮), তকিপুর এলাকার নুরে আলম (৪২), একই এলাকার মোকছেদ আলী(৪২), ঘোড়াঘাট এলাকার জামায়াতের রুকন (সদস্য) আশরাফুল ইসলাম (৩৮), মোতালেব হোসেন (৩০), রিপন মিয়া (২৯), মিলন মিয়া (২৮), ফিরোজ কবির (৩২) ও পালশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুবায়ের ইসলাম (৪২)।
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার ও ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান জানান, নাশকতা পরিকল্পনা করার সময় বিরামপুর ও ঘোড়াঘাট এলাকা থেকে জামায়াতের ৯ ও বিএনপির ৬ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে নানা কর্মসুচি ও উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা

দিনাজপুরে আদর্শ মহাবিদ্যালয়ে বর্ণাঢ্য পিঠা উৎসব-২০২৬ অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে টিসিবি বিতরণে অনিয়মের অভিযোগ

বীরগঞ্জে ছেলের মৃত্যুর শোকে বাবার মৃত্যু

হরিপুরে ম্যানেজিং কমিটির সভাপতি হলেন বেল্লাল উদ্দীন

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ

কাহারোলে গাছে গাছে আমের মুকুল

খোরশেদ আহ্বায়ক, রুহুল সদস্য সচিব পীরগঞ্জে ঐতিহ্যবাহী উদয়ন ক্লাবের আহবায়ক কমিটি গঠন

সারাদেশে করোনায় একদিনে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু