Monday , 13 November 2023 | [bangla_date]

বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে সোমবার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বক্কর মোঃ রাসেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামলী সাহা, বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা মাদক নিয়ন্ত্রন এবং ট্রান্সফরমার চুরী রোধে পুলিশ প্রশাসনকে টহল বৃদ্ধি করার আহবান জানান। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাহিদ হোসেন, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর রহমান, বিজিবি কমান্ডার মোঃ মমিনুল ইসলাম সহ সকল সরকারী কর্মকর্তা এবং সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জনসংগঠন ও জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের ষান্মাসিক সমন্বয় সভা

দিনাজপুর জেলা কৃষকদলের উদ্যোগে মতবিনিময় সভা

শিশুস্বর্গের নতুন ছাতা পেয়ে আনন্দে শিশুরা

পঞ্চগড়ে হত দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে ছাগল হস্তান্তর

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের গণশুনানিতে উপকৃত মানুষেরা !

ঠাকুরগাঁও বড় মাঠে ঈদুল আযহার প্রধান জামাত সাড়ে ৮ টায়

ঠাকুরগাঁও বড় মাঠে ঈদুল আযহার প্রধান জামাত সাড়ে ৮ টায়

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ব ঘোষণা ছাড়াই ডায়ালাইসিস বন্ধ

ঠাকুরগাঁওয়ে ঘর নির্মাণ কাজে বাধাঁ

নৌকায় ভোট দিয়েছেন বলেই দেশ উন্নয়নের রোল মডেলে পরিনত -হুইপ ইকবালুর রহিম