Thursday , 7 December 2023 | [bangla_date]

বাংলাদেশের দারিদ্রতা ১৬ এর নিচে নামিয়ে আনাই সরকারের মুল লক্ষ ——নৌপরিবহন প্রতিমন্ত্রী

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ নৌপরিবহন মন্ত্রণালয়ের মানণীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশের দারিদ্রতা ৪২ পার্সেন্ট ছিল। আমরা এই পনের বছরে বাংলাদেশের দারিদ্রতা ১৮ পার্সেন্টে নামিয়ে এনেছি। অতি দারিদ্রতা ছিল প্রায় ১৬ পার্সেন্টের উপড়ে, এখন তা পাঁচ পার্সেন্টে নেমে এসেছে। আমেরিকার মত দেশে এখনও দারিদ্রতা ১৫ থেকে ১৬ পার্সেন্ট আছে। সেখানে বাংলাদেশের দারিদ্রতা ১৮ পার্সেন্ট। আমাদের টার্গেট আমরা বাংলাদেশের দারিদ্রতা ১৬ এর নিচে নামিয়ে আনবো। বর্তমান মুক্তিযুদ্ধের চেতনার সরকারের এটা লক্ষ নির্ধারণ করা হয়েছে। গত ৬ডিসেম্বর বুধবার সন্ধ্যায় দিনাজপুরের বোচাগঞ্জ রবিন্দ্র নজরুল মঞ্চে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত পাকহানাদার মুক্ত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। বীর মুক্তিযোদ্ধা মোঃ জাফরুল্লাহ এর সভাপতিত্বে এছাড়াও সভায় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম,বীর মুক্তিযোদ্ধা যথাকমে মোঃ শামসুল আলম, আফজাল হোসেন নাবু, বিশিষ্ট জনদের মধ্যে কাল্ব এর সাবেক সেক্রেটারী মোঃ মজিবর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম নজু প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজে শিক্ষক ও কর্মচারির বিদায় সংবর্ধনা

২ঘন্টার ব্যবধানে কুকুরের কামড়ে ২০ জন আহত! ভ্যাকসিন সংকট!!

ঠাকুরগাঁওয়ে সবজি উৎপাদন বেশি হওয়ায় কম দামে বিক্রি

৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে  হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরামপুরে আজ ভোট গ্রহন

৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরামপুরে আজ ভোট গ্রহন

ইউএনও’র নির্দেশে জব্দকৃত শালগাছ স’মিলে কর্তন

শ্রমিকরা রাষ্ট্রের উন্নয়নের চালিকাশক্তি -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে ছিন্নমুল ও গুচ্ছগ্রামবাসীদের মাঝে কম্বল বিতরণ

ঠাকুরগাঁওয়ে ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা

দিনাজপুর শিশু একাডেমীর চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতা

চারদিন পর ভবেশের মৃ’ত্যুর ঘটনায় হ’ত্যা মা’মলা দায়ের