Monday , 1 January 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভা

মোঃ মজিবর রহমান শেখ,
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জেলার নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১লা জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ, সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, ভোট দেওয়ার অধিকার এটি একটি মানবাধিকার অধিকার। এদেশে ভোট দেওয়া, দেশ পরিচালনা করা, নিজের প্রতিনিধি নির্বাচন করা প্রত্যেকেরই সমান অধিকার রয়েছে। সকলেই নিরাপত্তার সাথে নিজ ভোট দিতে পারবে এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য আমরা সচেষ্ট। নির্বাচনের সহিংসতার ঘটনায় ইতিপূর্বে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আসন্ন নির্বাচনে যেন কেউ সহিংসতার শিকার না হয় এ বিষয়ে প্রশাসন থেকে শুরু করে আমরা সকলেই সচেতন থাকবো।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, ঠাকুরগাঁও জেলার ৩ টি আসনের প্রার্থী সহ প্রার্থীদের প্রতিনিধিরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে দিনব্যাপী সম্প্রতি মেলা অনুষ্ঠিত

দিনাজপুরে জেলা নাগরিক প্লাটফর্মের ত্রৈ-মাসিক সভা

ঠাকুরগাঁওয়ে ছেঁড়া পোস্টার নিয়ে বিচারের দাবিতে থানায় হাজির মেম্বার প্রার্থী — ফজলুল

বীরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ’র মৃত্যু, ট্রাক আটক

যুক্তরাষ্ট্র-নিউইয়র্ক দিনাজপুর জেলা সমিতি কর্তৃক শীতবস্ত্র বিতরণ

নবাবগঞ্জে বোরো রোপন কাজে ব্যস্ত সময় পার করছে কৃষক-শ্রমিকরা

সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ বাড়লো লাখ টাকা

নবাবগঞ্জের ভেজাল গুড়ের কারখানায় অভিযান তিন প্রতিষ্ঠানকে ৬০হাজার টাকা জরিমানা ও ভেজাল গুড় নষ্ট করা হয়

খানসামায় সামাজিক স¤প্রীতি ও নাগরিকত্ব বিষয়ক কর্মশালা

বোদায় শারদীয় দূর্গাপুঁজা নির্বিঘ্নে উদযাপনে প্রতিটি মন্ডপে বিএনপির স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে,স্থাপন করা হয়েছে হেল্প ডেক্স