Tuesday , 27 February 2024 | [bangla_date]

সিপিইউএস’র উদ্দ্যোগে বিনামূল্যে উপকারভোগীদের ছাগল বিতরণ

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-ঢাকার অর্থায়নে এবং চাউলিয়াপট্টি পল্লী উন্নয়ন সংস্থা (সিপিইউএস)’র আয়োজনে বিরল উপজেলার ৯নং মঙ্গলপুর ইউনিয়নের তরনজা ও গৌরিপুর গ্রামের ১৬ জন উপকারভোগী দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ২টি করে মোট ৩২টি ছাগল মঙ্গলপুর তরনজা মানিক উদ্যান প্রাঙ্গনে বিনামূল্যে বিতরণ করা হয়।
সিপিইউএস বালুয়াডাঙ্গা সদর দিনাজপুর এর নির্বাহী পরিচালক কৃষি অর্থনীতিবীদ জান্নাতুন ফেরদৌস ইভা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করেন বিরল উপজেলার ৯নং মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মঙ্গলপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সাখাওয়াত পারভেজ (ডিয়ার), শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আহসানুর আলম জুয়েল ও মহিলা ইউপি’র সদস্য শরিফা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন সিপিইউএস’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইসরাত জাহান। এসময় ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বিরল উপজেলার ৯নং মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দারিদ্র বিমোচনের ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের উন্নয়নে ছাগল, গরুসহ বিভিন্ন উপকরণ দিয়ে সাবলম্বী করে দেশকে স্মার্ট বাংলাদেশ করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে চলছে। সিপিইউএস সংস্থার মাধ্যমে তরনজা ও গৌরিপুর গ্রামের অসহায়, দরিদ্র মানুষের উন্নয়নে এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় কাজ করে যাচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঐতিহ্যবাহী হা-ডু-ডু’র ফাইনাল খেলা উপভোগ করতে দর্শকের ভিড়

বীরগঞ্জে ঢিলাঢালা লকডাউন

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন—- আ’লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় মহিলালীগ নেত্রীর প্রচারণা

আওয়ামী লীগের চুনোপুটি হয়েছে রুই কাতল -বালিয়াডাঙ্গী বিএনপি’র মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বোদায় মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে হত্যার চেষ্টার পিতার মামলা দায়ের ছেলে আটক

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের বিনম্র শ্রদ্ধা

বিরলে নাশকতার মামলায় বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি পিনাক চৌধুরীসহ বিএনপির ৩ নেতাকর্মীর জামিন মঞ্জুর

বীরগঞ্জে জমে উঠেছে শীতের পিঠাপুলির দোকান

রোহিঙ্গা গণহত্যার মামলা চলবে, মিয়ানমারের আপত্তি খারিজ

‘আমি চাল চোর নই, আমাকে ফাঁসানো হয়েছে