Tuesday , 27 February 2024 | [bangla_date]

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের চেয়ারম্যান বলেছেন, খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চা আত্মবিশ্বাস, দেশের প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি কর্মব্যপরায়ণতা ও দায়িত্ববোধ বৃদ্ধি করে, পাশাপাশি ব্যক্তি জীবনকে সমৃদ্ধ ও হাসিখুশি রাখে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে নিয়োজিত রাখতে হবে।
রোববার বিকেল ৪টায় দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ এর দুইদিনব্যাপী শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর চেয়ারম্যান প্রফেসর স. ম. আব্দুস সামাদ আজাদ উপরোক্ত কথা বলেন।
সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সি.এস.সি’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবু হেনা মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ব্রাদার বিকাশ কস্তা সি.এস.সি। উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সি. সন্ধ্যা পিউরীফিকেশন এবং শিক্ষা ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক মিসেস সুশীলা টুডু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক প্রণতি হাঁসদা ও অমল রোজারিও।
আলোচনা সভা শেষে শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও সমাপনী অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সুরেন্দ্রনাথ কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের  নিয়ে ৬ষ্ঠ মিলনমেলা হবে শনিবার

সুরেন্দ্রনাথ কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে ৬ষ্ঠ মিলনমেলা হবে শনিবার

দিনাজপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত মহান স্বাধীনতা দিবস

বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায়  একজনের প্রাণ গেল

বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের প্রাণ গেল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে ফ্রি চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

চাঞ্চল্যকর অপহরণ মামলার আসামী গ্রেফতারসহ ভিকটিম উদ্ধার

রংপুর বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা বুবলী

বিরামপুরে পিকআপের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

রাণীশংকৈলে ইউএনও না থাকায় সকল বিল বন্ধ, আটকে আছে প্রাতিষ্ঠানিক বহুকাজ

ঈদুল আযহায় ৬দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানী