Tuesday , 27 February 2024 | [bangla_date]

খানসামায় দুই মাদকসেবীকে ১ মাস করে কারাদন্ড

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় দুই মাদকসেবীকে ১ মাস করে কারাদন্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, গত রবিবার বিকালে একটি গোপন সূত্রে খবর পেয়ে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চৌকস টিমের সদস্যরা উপজেলার
ভাবকী ইউনিয়নের দেউলগাঁও গ্রামের জুগিপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে দুলাল মিয়া (৬০) ও আজাদ আলীর ছেলে বাদশা মিয়া (৪০) কে তাদের নিজ নিজ বাড়ি থেকে মাদকসেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে। এসময় তাদের নিকট থেকে ১০ পিস টাপেন্ডাল ট্যাবলেট, ১০ গ্রাম গাঁজা ও মাদকসেবনের উপকরণ জব্দ করে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।
খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন আটক দুই মাদকসেবীকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করেছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর মো. হাসিবুল হাসান বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে ওই দুই মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হলে তাদেরকে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুইজনকে মাদকসেবনের দায়ে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। মাদক ও জুয়াখেলা প্রতিরোধে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সহযোগিতা চান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল সড়কে নি/য়ন্ত্রন হারিয়ে নি/হত-১ আ/হত-৬

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু শ্রম নিরসনে চাকুরী বাজার ও নিয়োগ দাতাগণের সাথে সচেতনতামূলক সভা

আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পার্বতীপুরে ট্যাংক লরি বিস্ফোরণে একজনের মৃত্যু, আহত-২

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বোচাগঞ্জে কষ্ঠি পাথরের বিষ্ণু মুর্তি উদ্ধার

জীবনের নিরাপত্তাসহ সম্পদ রক্ষায় প্রশাসনের সাহায্য চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

কাবুল থেকে ইউক্রেনের বিমান ছিনতাই

দরপত্র খোলা হলো ৩০ মার্চ এখনো দেওয়া হয়নি ইজারা

দরপত্র খোলা হলো ৩০ মার্চ এখনো দেওয়া হয়নি ইজারা

ওয়ার্ল্ড ভিশনের মে মোমেন্ট বিষয়ক জুম মিটিং