Monday , 4 March 2024 | [bangla_date]

বাংলাবান্ধা স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

বাংলাবান্ধা প্রতিনিধি\ বাংলাবান্ধা স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের রেজি: নং রাজ:২৬৩৪ এর নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ (২০২৪- ২০২৭ )তিন বছর মেয়াদে নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪টায় শপথ বাক্য পাঠ করান তেঁতুলিয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২৬৬ ভোটারের মধ্যে ২৫৯জন ভোটার তাদের ভোটারধিকার প্রয়োগ করে।
সভাপতি পদে মো.আকতারুল ইসলাম, সহ- সভাপতি পদে মো. আজমত আলী, সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল রহমান এবং সহ-সাধারণ সম্পাদক পদে মো.শহিদুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল আলী, অর্থ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ জুবের আলী,প্রচার সম্পাদক আব্দুল মালেক এবং কার্য নির্বাহী সদস্য পদে সপিকুল ইসলাম নির্বাচিত হন।
নির্বাচনে তেতুলিয়া উপজেলা প্রোগ্রাম কর্মকর্তা মো. নবিউল করিম সরকার প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। সহকারী প্রিজাইডিং অফিসারের হিসেবে দায়িত্ব পালন করেন তেতুলিয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মকবুলার রহমান, আকরাম হোসেন জাকারিয়া, আইবুল হক।
সভায় বক্তব্য রাখেন- তেঁতুলিয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃলীগ সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগ কমিটির সহ সভাপতি ও বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ গ্রæপের সভাপতি আব্দুল লতিফ তারিন।
বাংলাবান্ধা স্থল বন্দর সিএন্ডএফ গ্রæপের সহ সভাপতি ও বিএনপির সদস্য সচিব সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আনিছুর রহমান, বাংলাবান্ধা স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের রেজি: নং রাজ:২৬৩৪ এর নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোসলে উদ্দীন, সোহবার আলী, মোঃ তৈয়ুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত -বাংলাবান্ধা স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের রেজি: নং রাজ:২৬৩৪ এর নির্বাচন ২০২৪ ইং সোমবার (১৯ ফেব্রয়ারী ) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা বিরতিহীনভাবে চলে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছিলো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে গ্রাম পুলিশের বিক্ষোভ ও মানববন্ধন

পীরগঞ্জ কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বঙ্গমাতা বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার উৎস -হুইপ ইকবালুর রহিম এমপি

রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ জন প্রার্থীর মনোনয়ন জমা

লায়ন্স ক্লাবের বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

বোচাগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়

দিনাজপুর জেলা বিএনপির রাজপথের সৈনিক বখতিয়ার আহমেদ কচির উদ্যোগে পৌরসভার ১২ ওয়ার্ড ও সদর উপজেলার ১০ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের মিলন মেলা

শ্রেষ্ঠ ক্লিনিকের সম্মাননা গ্রহন করলেন মেরী স্টেপ এর ম্যানেজার সুদীপ্ত বসাক

রাণীশংকৈলে আন্তর্জাতিক দূযোর্গ প্রশ্রমন দিবস উদযাপন

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চালককে জরিমানাকে কেন্দ্র করে ব্রিভ্রান্তি ছড়ানো বিষয়ে, পুলিশ সুপারের প্রেস ব্রিফিং!