Sunday , 10 March 2024 | [bangla_date]

গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: ”নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির অফিস প্রাঙ্গনে গুড নেইবারস্ বীরগঞ্জ সিডিপির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা স্বারক প্রদান ও গণশিক্ষার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১০ মার্চ রোববার বিকাল ৩ টায় বীরগঞ্জ সিডিপির কোপারেটিভ এর সভাপতি তহমিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিবেদিতা দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ এর সিডিপি ম্যানাজার সৃজল তিগ্যা, সিডিসি সদস্য চ লা দেবশর্মা সহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির কোপারেটিভ এর সম্পাদক গীতা রানী রায়।
আলোচনা সভা শেষে নারীর অধিকার সমূহে সর্মথনে গণস্বাক্ষর করা হয়।
এসময় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ পৌর নির্বাচনে ৫ মেয়র, ৪১জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ১৩ জন মনোনয়নপত্র দাখিল

রুহিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ইউনেস্কো ক্লাবের উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

হরিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকার সাথে উত্তরের যোগাযোগে ডাবল লাইন হচ্ছে- রেলমন্ত্রী জনাব নুরুল ইসলাম সুজন

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুর সার্বিক কল্যাণে গনমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা

পীরগঞ্জের ট্রেনের সাথে ধাক্কা লেগে একজনের মৃত্যু

বীরগঞ্জে ৯টি ইউনিয়নে ৪২জন নৌকা প্রত্যাশী

ছাত্র আন্দোলনে ১৮ বছরের হিমেলের মাথায় সাড়ে তিনশত বুলেট লেগেছিল -পঞ্চগড়ে সারজিস আলম

বালিয়াডাঙ্গীতে ১৩৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান